News Flash

  • Home
  • Uncategorized
  • মায়ের বিদায় বিসর্জন কার্নিভালের আয়োজন আগরতলায়
Image

মায়ের বিদায় বিসর্জন কার্নিভালের আয়োজন আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ এই প্রথম প্রতিমা নিরঞ্জনকে ঘিরে মহা আয়োজন হচ্ছে ত্রিপুরায়৷ মায়ের বিদায় থিমে বিসর্জন কার্নিভালের উদ্যোগ নেওয়া হয়েছে৷ আগামী শুক্রবার এই কার্নিভালের সূচনায় আসার কথা বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি সাংসদ জেপি নাড্ডা৷ ৪০টি ক্লাব সারিবদ্ধ হয়ে ওইদিন আগরতলার পোস্টফিস চৌমুহনি থেকে মায়ের প্রতিমা নিয়ে দশমীঘাটে বিসর্জনের জন্য রওয়ানা হবে৷ আজ সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷
কার্নিভালকে ঘিরে আজ পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কার্যালয়ে কনফারেন্স হল-এ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে একটি কমিটি গঠন করা হয়েছে৷ কমিটি কার্নিভালের যাবতীয় সমস্ত আয়োজন করবে৷ ওই কমিটির চেয়ারপার্সন সাংসদ প্রতিমা ভৌমিক৷ তাছাড়া বাকি সদস্যরা হলেন, রাজীব ভট্টাচার্য, অমিত রক্ষিত, বাহারুল ইসলাম মজুমদার, পাপিয়া দত্ত, ভিক্টর সোম, ড় অলোক ভট্টাচার্য, সুনিত সরকার, অরুণাভ নন্দী এবং অচিন্ত্য ভুইয়াঁ৷


প্রতিমা ভৌমিক আজ জানিয়েছেন, আগামী শুক্রবার বিকেল ৪-টা থেকে প্রতিমা নিয়ে পোস্টফিস চৌমুহনি থেকে আগরতলার ক্লাবগুলি দশমীঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেবে৷ প্রত্যেক ক্লাবের সর্বাধিক ৪০ জন সদস্য প্রতিমা নিরঞ্জনে অংশ নিতে পারবেন৷ তিনি জানান, ওই কার্নিভালকে সর্বাঙ্গসুন্দর করে তোলার জন্য জেলা প্রশাসন, ট্রাফিক দফতর এবং ৫০০ সিভিক ভলান্টিয়ার সহযোগিতা করবেন৷ ট্রাফিক নিয়ন্ত্রণে রাখা থেকে শুরু করে ভিড় সামলানো, এমন-কি প্রতিমা নিয়ে হাজির ক্লাবগুলিকেও সবরকম সহায়তা করবেন তাঁরা৷


প্রতিমা ভৌমিকের বক্তব্য, এখন পর্যন্ত ৩০টি ক্লাব ওই কার্নিভালে অংশ নিচ্ছেন বলে তালিকা তৈরি হয়েছে৷ আরও ১০টি ক্লাব কার্নিভালে অংশ নেওয়ার জন্য আগামীকালের মধ্যে নাম নথিভুক্ত করতে পারবে৷ তবে, ৪০টি ক্লাবের ঊধর্ে ওইদিন ওই সময় অন্য কোনও ক্লাবকে প্রতিমা বিসর্জনের অনুমতি দেওয়া হবে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top