News Flash

  • Home
  • Uncategorized
  • সাড়ম্বরে পালিত গান্ধীজির জন্মসার্ধশতবর্ষ প্রভাতফেরিতে পা মেলালেন আবালবৃদ্ধবনিতা
Image

সাড়ম্বরে পালিত গান্ধীজির জন্মসার্ধশতবর্ষ প্রভাতফেরিতে পা মেলালেন আবালবৃদ্ধবনিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ ত্রিপুরায় সাড়ম্বরে পালিত হয়েছে মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ অনুষ্ঠান৷ এদিন মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে এক প্রভাতফেরি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে৷


বিদ্যালয় শিক্ষা দফতর এবং তথ্য ও সংসৃকতি দফতরের উদ্যোগে আয়োজিত এই প্রভাতফেরিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক ডা. দিলীপ দাস, ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেড-এর চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য ও সংসৃকতি দফতরের সচিব এন ডার্লং, তথ্য ও সংসৃকতি দফতরের অধিকর্তা রতন বিশ্বাস, বিদ্যালয় শিক্ষা দফতরের অধিকর্তা উত্তম কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক তপন কুমার দাস, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, নেহরু যুব কেন্দ্রের অধিকর্তা-সহ রেডক্রস সোসাইটির প্রতিনিধি, নেহরু যুব কেন্দ্রের প্রতিনিধি, এনএসএস স্বেচ্ছাসেবক, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ অংশ নেন৷ প্রভাতফেরী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সম্মুখভাগ থেকে শুরু হয়ে উজ্জয়ন্ত প্রাসাদ-জেকশন গেট-কামান চৌমুহনি-হরিগঙ্গা বসাক রোড-পোস্ট অফিস চৌমুহনি-আরএমএস চৌমুহনি-ওরিয়েন্ট চৌমুহনি হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এসে সমাপ্ত হয়৷ প্রভাতফেরিতে গান্ধীজির জীবনধারা নিয়ে সুসজ্জিত ট্যাবলোও ছিল৷ প্রভাতফেরি থেকে স্বচ্ছতা ও প্লাস্টিক বর্জনের আহ্বান জানানো হয়েছে৷


প্রভাতফেরির পর অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক মেগা শ্রমদান অনুষ্ঠান৷ ওরিয়েন্ট চৌমুহনি থেকে জেকসন গেট পর্যন্ত শিশুউদ্যান বিপণি বিতানের সম্মুখভাগে অনুষ্ঠিত মেগা শ্রমদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক ডা. দিলীপ দাস, ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেড-এর চেয়ারম্যান সন্তোষ সাহা এবং রাজ্য সরকারের পদস্থ আধিকারিকগণ অংশ নেন৷ মেগা শ্রমদান অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান, স্বচ্ছ ভারত ও স্বচ্ছ ত্রিপুরা গড়ে তুলতে সমাজের যে যেখানে আছেন তাঁদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে৷ এটা শুধুমাত্র সরকার বা একটি পরিবারকেন্দ্রিক হলে চলবে না৷ প্রত্যেক ব্যক্তিকে স্বচ্ছতা সম্পর্কে সচেতন হতে হবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷


তাছাড়া আজ সচিবালয়ে স্বচ্ছতা এবং শ্রমদান অভিযান করা হয়৷ সেই অভিযানে রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক, সচিব এন ডার্লং, সচিব রামেশ্বর দাস, সচিব তুষারকান্তি চাকমা, যুগ্মসচিব সমিত রায়চৌধুরী-সহ বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখা করতে গিয়ে অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক দৈনন্দিন জীবনে স্বচ্ছতার গুরুত্ব, প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকারক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ সারা রাজ্যেও আজ মহাত্মা গান্ধীর জন্মসার্ধশতবর্ষ উদযাপিত হয়েছে৷


এ উপলক্ষে শ্রমদান, স্বচ্ছতা অভিযান এবং বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ পানিসাগর টাউন হল-এ উত্তর জেলাভিত্তিক অনুষ্ঠান আয়োজিত হয়৷ করবুকেও বিভিন্ন অনুষ্ঠনের মাধ্যমে গান্ধী জয়ন্তী পালিত হয়৷ সিপাহিজলা মালটিপারপাস হলে আয়োজিত গান্ধী জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত৷ কল্যাণপুর ব্লকেও স্বচ্ছ ভারত অভিযানে নেতৃত্ব দেন বিধায়ক পিনাকী দাসচৌধুরী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top