News Flash

  • Home
  • Uncategorized
  • কর্তারপুর করিডর উদ্বোধনে পাকিস্তান যাত্রা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
Image

কর্তারপুর করিডর উদ্বোধনে পাকিস্তান যাত্রা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.) : ঐতিহাসিক কর্তারপুর করিডর উদ্বোধন উপলক্ষ্যে পাকিস্তান যাত্রা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারত থেকে কর্তারপুরে যাওয়া তীর্থযাত্রীদের প্রথম ব্যাচে ছিলেন তিনি। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং-এর আমন্ত্রণ গ্রহণ করে এই সিদ্ধান্ত নিয়েছেন মনমোহন সিং। গত কয়েকদিন ধরে গুরুনানকের জন্মদিনে করতারপুরে মনমোহন সিং যাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

কর্মসূচি অনুযায়ী মনমোহন সিং-এর সঙ্গে থাকবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্ঠা রভীন ঠাকরাল। ভারতের দিকে সুলতানপুর লোধিতে মূল অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন মনমোহন সিং। এদিন সকালে কর্তারপুর করিডরের উদ্বোধনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন অমরেন্দ্র সিং। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন তিনি। নভেম্বর গুরু নানকের ৫৫০ তম প্রকাশ পর্বের জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্জাবের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেন।

পরে নিজের ট্যুইটবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন গুরুদ্বার নানকা সাহেব যাওয়ার জন্য বিশেষ প্রতিনিধি দলকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নগর কীর্তন করারও ছাড়পত্র দেওয়া হয়েছে।

উল্লেখ করা যেতে পারে আগামী ৯ নভেম্বর উদ্বোধন করে আনুষ্ঠানিক ভাবে খোলা হবে কর্তারপুর করিডর।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top