News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গাপূজা প্যাণ্ডেল উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Image

দুর্গাপূজা প্যাণ্ডেল উদ্বোধনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ আগরতলার বেশ কয়েকটি সার্বজনীন দুর্গাপূজা প্যাণ্ডেল পরিদর্শন ও উদ্বোধন করেন৷ পূজা প্যাণ্ডেল পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন সহধর্মিণী নিতি দেব৷ পূজা প্যাণ্ডেল পরিদর্শনকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং রাজ্যবাসীর প্রতি শারদীয়া শুভেচ্ছা জানান৷

পূজার দিনগুলি যাতে শান্তিপূর্ণভাবে কাটে তার জন্য সকলের কাছে আবেদন জানান৷ পূজা পরিক্রমাকালে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, রাজ্যের অনেক কিছু পরিবর্তন হয়েছে৷ সরকার ভ্রষ্টাচারমুক্ত রাজ্য গড়ার দিশাতে কাজ করে চলছে৷ রাজ্যে এখন স্বরোজগারী যেমন তৈরী হচ্ছে ঠিক তেমনি কর্মসংস্থানের সুুযোগ স’ষ্টিকারীও তৈরী হচ্ছে৷ তিনি বলেন, আগামী দিনগুলিতেও সরকার রাজ্য ও রাজ্যবাসীর কল্যাণে কাজ করে যাবে৷


আজ মুখ্যমন্ত্রী পোলস্টার ক্লাব, অরুণোদয় সংঘ, মর্ডাণ ক্লাব, ইয়ংস কর্ণার, ভলকান ক্লাব, লালবাহাদুর ক্লাব, ব্ল-লোটাস ক্লাব, শান্তিনিকেতন, শতদল সংঘ, তুষার সংঘ, প্রান্তিক ক্লাব, ভারত তীর্থ ক্লাব সহ শহরের বিভিন্ন ক্লাব পরিদর্শন করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top