News Flash

  • Home
  • Uncategorized
  • শপথ নিলেন বিধানসভার নবনির্বাচিত সদস্যা মিমি
Image

শপথ নিলেন বিধানসভার নবনির্বাচিত সদস্যা মিমি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ ত্রিপুরা বিধানসভার নবনির্বাচিত সদস্য হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন মিমি মজুমদার৷ এদিন বিধানসভার লবিতে তাঁকে শপথবাক্য পাঠ করান উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন৷


বাধারঘাট উপনির্বাচনে বিজেপি প্রার্থী মিমি মজুমদার জয়ী হয়েছিলেন৷ প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের শূন্যস্থান পূরণে মিমি মজুমদার কাজ করবেন বলে দাবি করেছেন৷ বাধারঘাট উপনির্বাচনে বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসকে বিপুল ভোটে পরাস্ত করেছে৷


এদিন, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, বনমন্ত্রী মেবারকুমার জমাতিয়া, বিজেপি-র মুখ্যসচেতক কল্যাণী রায়, বিরোধী বিধায়ক তপন চক্রবর্তী, বিধায়ক বিজিতা নাথ-সহ অন্যান্য বিধায়কগণ এবং বিধানসভার সচিব ও অন্যান্য পদস্থ আধিকারিকরা৷


শপথ গ্রহণ করার পর বিধায়ক মিমি মজুমদার বলেন, নতুন দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত খুশি৷ তিনি বলেন, বাধারঘাটবাসী তাঁর ওপর বিরাট দায়িত্ব তুলে দিয়েছেন৷ তাঁদের প্রত্যাশা পূরণে আপ্রাণ চেষ্টা করবেন৷ তিনি জানান, বাধারঘাট ও রাজ্যের উন্নয়নে তিনি সদা সচেষ্ট থাকবেন৷


এদিকে, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা-সহ শিক্ষামন্ত্রী, রাজস্বমন্ত্রী নতুন বিধায়ককে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানিয়েছেন৷ মুখ্যসচেতক কল্যাণী রায়ও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top