News Flash

  • Home
  • Uncategorized
  • ১১ দফা দাবীতে এসডিএমকে ডেপুটেশন সিপিএমের
Image

১১ দফা দাবীতে এসডিএমকে ডেপুটেশন সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ৩০ সেপ্ঢেম্বর৷৷ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শারদ উৎসবের প্রাক্ মুহূর্তে অমরপুরের রাজপথ কাপালো অমরপুর সিপিআইএম মহকুমা কমিটি৷ ১১ দফা দাবির ভিত্তিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশান প্রদান করা হয় গণমুক্তি পরিষদ, টিওয়াইএফ এবং গণতান্ত্রিক নারী সমিতির যৌথ উদ্যোগে৷


ডেপুটেশান প্রদানের আগে প্রায় ৩৫০ কর্মী নিয়ে অমরপুর শহরে সারা জাগানো মিছিল সংগঠিত করা হয়৷ অমরপুর প্রাক্তন সাংসদ তথা জিএমপি’র কেন্দ্রীয় কমিটির সম্পাদক জীতেন চৌধুরী ছিলেন জিএমপি’র মহকুমা সম্পাদক ডেনিয়েল জমাতিয়া, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক রতন ভৌমিক, সিপিএম মহকুমা সম্পাদক পরিমল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা৷

মিছিল শেষে দলীয় পার্টি অফিসের সামনে এক সভা অনুষ্ঠিত হয় এবং সাত প্রতিনিধির একটি দল মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করে এবং দাবি সমূহ তুলে দেন৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে জীতেন চৌধুরী বলেন, বর্তমানে রাজ্যে কাজ এবং খাদ্যের অভাব৷ উপজাতি থেকে শুরু করে জুমিয়া পরিবার সহ সাধারণ মানুষের কাজ নেই খাদ্যের অভাব দেখা দিয়েছে৷ তিনি আরো বলেন, দু’দিন পরে পুজো কিন্তু রাজ্যের বাজারগুলি শুনশান৷ টাকার অভাবে মানুষ বাজারে আসছে না৷

ব্যবসায়ীদের মাথায় হাত৷ তিনি বলেন, সরকার গঠন করার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলো সবগুলি মিথ্যে৷ তিনি আরো বলেন, রাজ্যে আইনের শাসন নেই প্রতিদিন গণহারে খুন, ধর্ষণ চলছে বর্তমানে রাজ্যের মানুষ এখন এক-একটি দিন আতঙ্কে কাটাচ্ছেন৷ তবে আজকের এই ডেপুটেশান এবং মিছিলের লক্ষ্যনীয় বিষয় হচ্ছে ২০১৮ বিধানসভার ৩রা মার্চের পর সিপিএমের যেসব কর্মীরা ভয়ে গৃহবন্দী ছিলো তাদের প্রায় বেশিরভাগ অংশই আজকের এই মিছিলে যোগদান করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top