News Flash

  • Home
  • Uncategorized
  • মন্দিরে বলি নিষিদ্ধ : উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবে রাজ্য সরকার
Image

মন্দিরে বলি নিষিদ্ধ : উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ উচ্চ আদালত ত্রিপুরায় মন্দিরে বলি নিষিদ্ধ করেছে৷ এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবে ত্রিপুরা সরকার৷ এ-বিষয়ে আইন মন্ত্রী রতন লাল নাথ জানান, বলি নিষিদ্ধে উচ্চ আদালতের রায় নিয়ে ত্রিপুরা সরকার বিস্তারিত আলোচনা করেছে৷ তাতে স্থির হয়েছে, সবর্োচ্চ আদালতের রায় আসলে বলি প্রথা নিষিদ্ধের বিষয়টি সুগম হবে৷


এদিন তিনি বলেন, ত্রিপুরায় বলি নিষিদ্ধে উচ্চ আদালতের রায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ বলি প্রথা পক্ষে এবং বিপক্ষে মত রয়েছে৷ তাঁর কথায়, বলি নিষিদ্ধের বিষয়টি অত্যন্ত বিতর্কিত৷ তাই, ত্রিপুরা সরকার সবর্োচ্চ আদালতের দ্বারস্থ হওয়া উচিত বলে মনে করেছে৷


তাঁর বক্তব্য, সংবিধানের ধারা ২৫(১) মানুষকে ধর্মের অধিকার দিয়েছে৷ তেমনি, প্রিভেনশন অফ ক্রুয়েল্টি অফ এনিমালস ১৯৬০ আইনের ধারা ২৮ মোতাবেক ধর্মীয় স্থানে পশু হত্যা অপরাধ বলে গণ্য হবে না৷ তাঁর দাবি, উচ্চ আদালতের রায়কে আমরা সন্মান জানাই৷ কিন্তু, মানুষের বিশ্বাস যেখানে যুক্ত সেখানে আরও উঁচু পরিসরে সিদ্ধান্ত জানা প্রয়োজন বলেই মনে করেছে ত্রিপুরা সরকার৷


তাঁর কথায়, হিমাচল প্রদেশ সরকারের অনুরূপ একটি মামলা সুপ্রিম কোর্টে মীমাংসার অপেক্ষায় রয়েছে৷ তাই, ত্রিপুরা সরকারও সুপ্রিম কোর্টে এসএলপি দাখিলের সিদ্ধান্ত নিয়েছে৷ তিনি জানান, সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত ত্রিপুরায় মন্দিরগুলিতে বলি বন্ধ থাকবে৷


প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ প্রাক্তন জেলা ও দায়রা আদালতের বিচারক সুভাষ ভট্টাচার্য্যের জনস্বার্থ মামলায় বলি নিষিদ্ধের রায় দিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top