News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ত দপ্তরে অনিয়মের মামলায় চার্জশিট দাখিল করল ক্রাইম ব্রাঞ্চ
Image

পূর্ত দপ্তরে অনিয়মের মামলায় চার্জশিট দাখিল করল ক্রাইম ব্রাঞ্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর ৷৷ ফ্লাইওভার ও কাটাখাল স্টিল ব্রীজ নির্মাণে অনিয়মের তদন্ত শেষে চার্জশিট জমা দিয়েছে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ৷ ওই অনিয়মের ঘটনায় পূর্ত দপ্তরের পরিকল্পনা শাখার এডিসন্যাল চিফ ইঞ্জিনিয়ার অলক রঞ্জন চৌধুরী গ্রেফতার হয়েছেন৷ তাকে ১১ অক্টোবর পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছে আদালত৷ এছাড়া, প্রাক্তন ইঞ্জিনিয়ার-ইন চিফ সুনীল ভৌমিক এবং চিফ ইঞ্জিনিয়ার সৌমেশ চন্দ্র দাস গ্রেফতার হলেও তারা জামিন পেয়েছেন৷ ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অনিয়মের মামলায় সাত মাসে তদন্ত প্রক্রিয়া সমাপ্ত করেছে৷


ত্রিপুরা পুলিশ আজ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, ড্রপ গেট থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত ২.২৬ কিমি ফ্লাই ওভার নির্মাণ এবং কাটা খাল স্ট্রিল ব্রীজ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে৷ ভুল পদ্ধতি এবং ক্রুটিপূর্ণ সুকটিনির জন্য পূত দফতরের অতিরিক্ত ১৯ কোটি টাকা খরচ হয়েছে৷ এছাড়া সঠিক ভাবে সুকটিনি না করে ফ্লাইওভারের ডিপিআর জমা দেওয়ায় রাজ্য সরকারের ২৬ কোটি ২৫ লক্ষ ৩৭ হাজার ৫৮৯ টাকা অহেতুক খরচ হয়েছে৷


বিবৃতিতে আরও জানানো হয়েছে, ওই অনিয়মের ঘটনায় পূর্ত দপ্তরের তদানিন্তন ইঞ্জিনিয়ার ইন চিফ সুনীল ভৌমিক এডিসন্যাল চিফ ইঞ্জিনিয়ার অলক রঞ্জন চৌধুরী এবং সুপারিটেন্ডিং ইঞ্জিনিয়ার অলক চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৮৮ এবং ভারতীয় দন্ডবিধি ১২০-বি ধারায় চার্জশিট জমা দেওয়া হয়েছে৷ এছাড়া, পূর্ত দপ্তরের তদানিন্তন চিফ ইঞ্জিনিয়ার সৌমেশ চন্দ্র দাস এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ ভদ্রের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনি ১৯৮৮ এর ধারা ১৩(২) সাথে ধারা ১৩(১)(ডি) মূলে চার্জশিজ জমা দেওয়া হয়েছে৷


ত্রিপুরা পুলিশ জানিয়েছে, অনিয়মের মামলায় অভিযুক্ত তদানিন্তন এডিশন্যাল চিফ ইঞ্জিনিয়ার অলক রঞ্জন রায় চৌধুরীকে গ্রেফতারের পর চার্জশিট সহ আদালত সোপর্দ করা হলে আদালত তাকে ১১ অক্টোবর পর্যন্ত জেল হেপাজতে পাঠিয়েছে৷ এদিকে, সুনীল ভৌমিক এবং সৌমেশ চন্দ্র দাস ত্রিপুরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন৷ তাই তাদের গ্রেফতারের পর জামিনে ছেড়ে দেওয়া হয়েছে৷ ত্রিপুরা পুলিশ দাবি করেছে, ওই অনিয়মের মামলায় সাত মাসের মধ্যেই সমস্ত তদন্ত প্রক্রিয়া সমাপ্ত করতে সক্ষম হয়েছে ক্রাইম ব্রাঞ্চ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top