News Flash

  • Home
  • Uncategorized
  • ‘অতিথি দেবঃ ভবঃ’ মানসিকতা নিয়ে পর্যটনকে তুলে ধরার প্রয়াস নিয়েছে সরকার :পর্যটনমন্ত্রী
Image

‘অতিথি দেবঃ ভবঃ’ মানসিকতা নিয়ে পর্যটনকে তুলে ধরার প্রয়াস নিয়েছে সরকার :পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ ’অতিথি দেবঃ ভবঃ’ এই মানসিকতা নিয়ে ত্রিপুরার পর্যটনকে গোটা বিশ্বের কাছে তুলে ধরার প্রয়াস নিয়েছে ত্রিপুরা সরকার৷ দৃঢ়তার সাথে এ-কথা বলেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ তাঁর দাবি, এই লক্ষ্যেই ২৭ সেপ্ঢেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম৷


এই বিষয়ে বিস্তারিত জানাতে পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ মহাকরণে সাংবাদিক বৈঠকে মিলিত হন৷ তিনি বলেন, বিশ্বের পর্যটন মানচিত্রে ত্রিপুরাকে তুলে ধরার জন্য রাজ্য সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে৷ তিনি বলেন, পর্যটন সারা বিশ্বেই গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে পরিগণিত৷ অর্থনৈতিক প্রগতি ও কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টিতে পর্যটন বিশেষ ভূমিকা নিচ্ছে৷ অপরূপ প্রাক’তিক সৌন্দর্যে ঘেরা ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে নিগমের বিভিন্ন কর্মসূচির রূপরেখাও তিনি তুলে ধরেন৷ তিনি বলেন, ’অতিথি দেবঃ ভবঃ’ এই মানসিকতা নিয়ে রাজ্য সরকার ত্রিপুরার পর্যটনকে দেশ বিদেশের মানুষের কাছে তুলে ধরার প্রয়াস নিয়েছে৷


এ বছরের বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে তিনি অবগত করেন৷ তিনি বলেন, মহাত্মা গান্ধীর জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে ভারত সরকারের পর্যটন মন্ত্রক যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তারই অঙ্গ হিসেবে রাজ্যেও ২-১৩ অক্টোবর ১২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে৷ তাতে, ২৭ সেপ্ঢেম্বর শ্বেতমহলস্থিত পর্যটন দপ্তরের মূল কার্যালয় থেকে সকাল ৭ টায় রোড শো অনুষ্ঠিত হবে৷ এছাড়া ওইদিন বিকেলে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে সাংসৃকতিক অনুষ্ঠান ও সেমিনার৷ ওই দিনই মেলাঘরের সাগরমহল ও উদয়পুরের গোমতী যাত্রীনিবাসেও সাংসৃকতিক অনুষ্ঠান ও সেমিনারের আয়োজন করা হবে৷ তিনি জানান, এছাড়া ’পর্যটন পরব’-এর অঙ্গ হিসেবে অনাথ শিশুদের ছবিমুড়ায় ভ্রমণ করানো হবে৷ ’স্বচ্ছ ভারত অভিযান’ ও ’একবারের জন্য ব্যবহৃত প্লাস্টিক মুক্ত দেশ’ এই আহ্বানে প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হবে৷ সাথে তিনি যোগ করেন, ’স্বচ্ছতাই সেবা’ এই কর্মসূচির অঙ্গ হিসেবে ২ অক্টোবর মেলাঘরের রাজঘাটে বিশেষ সাফাই অভিযান অনুষ্ঠিত হবে৷ ৩ অক্টোবর ইকফাই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে সেমিনার৷ বিষয় ’অতিথি দেবঃ ভবঃ’৷


তিনি আরও জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ২৭ সেপ্ঢেম্বর ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের অধীনে রুম বুকিং-এ ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে৷ ওইদিন নীরমহলে প্রবেশের ক্ষেত্রে কোনও এন্িন্ট ফি লাগবে না৷ ট্যুর অপারেটররাও ওইদিন প্যাকেজ ট্যুর বুকিং-এ ২৫ শতাংশ এবং ২৮-৩০ সেপ্ঢেম্বর প্যাকেজ ট্যুর বুকিং-এর ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় দিচ্ছে৷ তবে এই বুকিং কার্যকরী থাকবে সেপ্ঢেম্বর থেকে নভেম্বর মাসের ভ্রমণের ক্ষেত্রে৷ এছাড়াও বেসরকারী হোটেল মালিকরাও ওইদিন তাদের হোটেলে রুম বুকিং-এ ১০ শতাংশ ছাড় দিচ্ছে বলে পর্যটনমন্ত্রী জানান৷ তিনি বলেন, পর্যটনকে মাধ্যম করে কর্মসংস্থানের ক্ষেত্রেও রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে৷ পর্যটন সহায়ক প্রকল্পে যুবক-যুবতীদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুুযোগ রয়েছে৷


তিনি জানান, এক্ষেত্রে ঋণের সুদের ৮ শতাংশ সরকার বহণ করবে৷ এই প্রকল্পের সুুযোগ নিতে ১৫৭টি আবেদন জমা পড়েছে৷ এর মধ্যে ৩৩ জনকে ঋণের জন্য স্পনসর করা হয়েছে৷ তিনি বলেন, সরকার রাজ্যের প্রতিটি মহকুমায় পর্যটকদের জন্য থাকা, খাওয়া, যাতায়াত, নিরাপত্তা ইত্যাদির সুুবিধা আরও সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছে৷ জম্পুই, ঊনকোটি, ডম্বুর, ছবিমুড়া, মাতাবাড়ি, আখাউড়া চেকপোস্ট, নীরমহল ইত্যাদি পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে পর্যটন দপ্তর৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top