News Flash

  • Home
  • Uncategorized
  • মজুরির দাবীতে সচিবকে তালাবন্দী করে পথ অবরোধ রেগা শ্রমিকদের
Image

মজুরির দাবীতে সচিবকে তালাবন্দী করে পথ অবরোধ রেগা শ্রমিকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ মজুরির দাবীতে পঞ্চায়েত সচিব পঞ্চায়েতে তালাবন্ধী রেখে পথ অবরোধে বসলো রেগা শ্রমিকরা৷ ঘটনা, বুধবার আগরতলা সাব্রুম জাতীয় সড়কে উদয়পুর বেলতলী বাজারে৷ ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়৷ রাস্তার দু ধারে দেখা দেয় বিশাল যানজট৷
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান রাধাকিশোরপুর থানার পুলিশ৷

দীর্ঘ আড়াই ঘন্টা পথ অবরোধ চলার পর অবশেষে মাতাবাড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ঘটনাস্থলে পৌছলে পথ অবরোধ উঠে৷উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের উত্তর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অধীন রেগা শ্রমিকরা রেগার কাজ করতে গেলে প্রথমে পঞ্চায়েত সচিব বলেছিলেন চুক্তির মাধ্যমে কাজ করতে হবে৷কিন্তু রেগা শ্রমিকরা তা নস্যাত করে দিলে পরে মজুরির মাধ্যমে কাজ করেন৷কিন্তু এখন মজুরি প্রদান করলে দেখা দেয় সমস্যা৷


দেখা যায় একই জায়গায় একই কাজ করে কোনও শ্রমিক মজুরি পেয়েছে একশো আশি টাকা ,আবার কেউ পেয়েছে একশো চল্লিশ টাকা ,কেউবা পেয়েছে একশো একত্রিশ টাকা৷ আর এতেই দেখা দেয় বিপত্তি৷ এরই প্রতিবাদে মহিলা পুরুষ রেগা শ্রমিকরা বুধবার পঞ্চায়েত সচিব ভবানী সরকারকে তালাবন্ধী করে রেখে জাতীয় সড়কে পথ অবরোধে বসেন৷ অবশেষে দীর্ঘ আড়াই ঘন্টা পর মাতাবাড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ঘটনাস্থলে পৌছে সমস্যা সমাধানের মৌখিক প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ উঠে৷ স্বাভাবিক হয় পরিস্থিতি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top