News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় নেতৃত্বের সাথে মতবিরোধ, কংগ্রেস ছাড়লেন পিসিসি সভাপতি প্রদ্যুৎ কিশোর
Image

কেন্দ্রীয় নেতৃত্বের সাথে মতবিরোধ, কংগ্রেস ছাড়লেন পিসিসি সভাপতি প্রদ্যুৎ কিশোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল৷ অবশেষে তা বাস্তবে পরিণত হল৷ প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ শুধু সভাপতির পদই নয়, দলের প্রাথমিক সদস্যপদেও ইস্তফা দিয়েছেন তিনি৷ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তীব্র মতবিরোধের জেরেই তিনি দল ও প্রদেশ সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন৷
এ-সম্পর্কে প্রদ্যুৎ বলেন, এনআরসি ইস্যুতে কংগ্রেসের সাথে মতানৈক্যের জন্যই দল ও সভাপতি পদ ছেড়ে দিয়েছি৷ তাঁর দাবি, কংগ্রেসের দ্বৈতমানের রাজনীতি বরদাস্ত করা সম্ভব নয়৷ প্রদ্যুতের কথায়, কংগ্রেসের সর্বভারতীয় নেতারা চাইছেন সুপ্রিম কোর্টে আমার দাখিলকৃত এনআরসি মামলা প্রত্যাহার করে নিতে৷ কিন্তু রাজ্যে অবৈধ বাংলাদেশিদের বিতাড়নের দাবির ভিত্তিতে এনআরসি মামলা থেকে সরব না, তার চেয়ে বরং দল ছেড়ে দেওয়াই শ্রেয় মনে করেছি৷ তাই ইস্তফাপত্র দলের সাধারণ সম্পাদকের কাছে পাঠিয়ে দিয়েছি, বলেন তিনি৷


এদিন তিনি বলেন, দেশ ও জাতির সাথে বেইমানি করা সম্ভব নয়৷ অথচ, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সে-কথা বুঝতেই চাইছেন না৷ তাঁর কথায়, দেশ থেকে অবৈধ বাংলাদেশিদের বিতারণ করা খুবই জরুরি৷ নইলে, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে৷ তাঁর অভিযোগ, এনআরসি মামলা থেকে সরে আসার জন্য তাঁকে প্রচণ্ড চাপ দেওয়া হয়েছে৷ দলের সাধারণ সম্পাদক তাঁকে এনআরসি মামলা থেকে সরে না আসলে দল ছেড়ে দিতে বলেছেন৷ তাই, এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানিয়েছেন৷


আজ প্রদ্যুৎ কিশোর নিজের ফেইসবুক এবং টুইটার একাউন্টে নাম না করে কংগ্রেস নেতৃত্বকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন৷ তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অনেক দিন বাদে ঘুম থেকে স্বচ্ছন্দ বোধ করছি৷ তিনি আরো লেখেন, আজ দিন শুরু করেছি অপরাধী এবং মিথ্যাবাদীদের কাছ থেকে কিছু না শুনে৷ তিনি দাবি করেন, এখন থেকে আমাকে সহকর্মীরা ল্যাং মারবেন কিভাবে সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছি৷ মুক্তি পেয়েছি, দলবাজি এবং অহেতুক সমালোচনা থেকে৷ তাঁর কথায়, হাইকমান্ডের নির্দেশে এখন দুর্নীতিবাজদের প্রশ্রয় দিতে হবে না৷


তিনি লেখেন, আজ সকালে ঘুম থেকে উঠে অনুভব করেছি, সমাজে ভুল বিষয়কে প্রশ্রয় দিতে প্রস্তুত ছিলাম না, তার প্রভাব মারাত্মকভাবে শরীরের উপর পড়েছে৷ অবশ্য সমাজের ভুল বিষয়গুলি আমাদের রাজ্যকে ধবংস করে দিচ্ছে৷ প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতে তাঁর এই বিদ্রোহী বার্তায় রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে৷


গত ২৫ ফেব্রুয়ারি প্রদ্যুৎ কিশোরকে ত্রিপুরার কংগ্রেস সভাপতি পদে দায়িত্ব দিয়েছিল এআইসিসি৷ তাঁর নেতৃত্বেই ত্রিপুরায় লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে কংগ্রেস৷ অবশ্য, কংগ্রেসের সাথে তাঁর দীর্ঘকালের সম্পর্ক রয়েছে৷ ওই পারিবারিক বললেও ভুল হবে না৷তাঁর বাবা মহারাজা কিরীট বিক্রম কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে লোকসভার সাংসদ হয়েছিলেন৷ তাঁর মা রাজমাতা বিভু কুমারী দেবী ত্রিপুরায় কংগ্রেস-টিইউজেএস জোট সরকারের আমলে মন্ত্রী হয়েছিলেন৷ সাবালক হওয়ার পর প্রদ্যুৎ কিশোরও কংগ্রেস পরিবারের সাথে রাজনীতিতে যোগ দেন এবং দীর্ঘ সময় তিনি ত্রিপুরায় কংগ্রেসের কার্যকরী সভাপতির দায়িত্ব সামলেছেন৷ কিন্তু, এখন এনআরসি ইস্যুতে দলের সাথে মতানৈক্য চরম সীমায় পৌছে যায় এবং তাতে তিনি দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইস্তফা পত্র কংগ্রেস হাইকমান্ডের কাছে পাঠিয়ে দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top