News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীই আমাদের আয়রন ম্যান : হাউস্টনে শিখ প্রতিনিধি
Image

মোদীই আমাদের আয়রন ম্যান : হাউস্টনে শিখ প্রতিনিধি

মস্কো, ২২ সেপ্টেম্বর (হি. স.) : আমরা চাই শিখ ধর্মকে একটি পৃথক ধর্ম হিসাবে বিবেচনা করা হোক। আমরা মোদীজির সঙ্গে রয়েছি, তিনি আমাদের শের, তিনিই এমন একজন ব্যক্তি যাঁকে আমরা আয়রন ম্যান বলি। যেভাবে শিখরা সর্বদা ভারতের পাশে দাঁড়িয়েছে তেমনই আমরাও মোদীজির সঙ্গে রয়েছি। মার্কিন মুলুকের হাউস্টনে প্রধানমন্ত্রী মোদীকে একটি স্মারকলিপি দিয়ে এমনটাই বললেন শিখ প্রতিনিধি দলের এক সদস্য। 


রবিবারই ‘হাউডি মোদী’ মেগা ইভেন্টে বক্তৃতা রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সেই উপলক্ষ্যে শনিবার মার্কিন মুলুকের হাউস্টনে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কমপক্ষে ৫০ হাজার অনাবাসী ভারতীয়ের মাঝে ভাষণ দেবেন তিনি। মেগা শোয়ে থাকবে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া – গান, বাজনা ও নৃত্য।

‘হাউ ডু ইউ ডু মোদী’ বা টেক্সাসের চলতি ভাষায় ‘হাউডি মোদী।’ রবিবার আমেরিকার হাউস্টনে ভারতের প্রধানমন্ত্রীর মেগা শো। আয়োজক, আমেরিকায় বসবাসকারী মার্কিন নাগরিকরা। সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে শিখ ধর্মকে একটি পৃথক ধর্ম হিসাবে বিবেচনা করার জন্য স্মারকলিপি দেয় শিখ প্রতিনিধি দল।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top