News Flash

  • Home
  • Uncategorized
  • পিওকে নিয়ে জওহরলাল নেহরুকে দায়ী করে দেশপ্রেমের সওয়াল স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

পিওকে নিয়ে জওহরলাল নেহরুকে দায়ী করে দেশপ্রেমের সওয়াল স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বই, ২২ সেপ্টেম্বর (হি. স.) : জওহরলাল নেহরু প্রতিবেশী দেশটির সঙ্গে অসময়ে যুদ্ধবিরতি ঘোষণা না করলে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর জন্মই হত না | রবিবার মহারাষ্ট্রের মুম্বইয়ে  একটি নির্বাচনী জনসভা থেকে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


 কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদের পর থেকে কংগ্রেস ও অন্যান্য বিরোধিরা নিশানা করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে। তা নিয়ে এদিন ফের মুখ খুললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের কথায়, “এক দেশ, এক প্রধানমন্ত্রী এবং এক সংবিধানের আমরা লড়াই করছি এবং করব।”  মুম্বইয়ের নির্বাচনী জনসভা থেকে সেজন্যে নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানান তিনি।


কাশ্মীরের এতদিনের পরিস্থিতির জন্যে কংগ্রেসকেই কাঠগড়ায় তুলে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু-কে এর জন্য দায়ী করেছেন তিনি। নির্বাচনী জনসভা থেকে এদিন তিনি বলেন, “কংগ্রেস জাতীয় সুরক্ষা এবং অখণ্ডতার ইস্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছিল। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পদক্ষেপের তীব্র প্রতিবাদও জানিয়েছে তারা।” 


এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে আক্রমণ করে তিনি বলেন, “রাহুল গান্ধী এখন রাজনীতিতে এসেছেন, আর বিজেপির তিন প্রজন্ম কাশ্মীরে বলিদান দিয়েছেন।” দেশপ্রেমের পক্ষে তাঁর বক্তব্য, “কংগ্রেসের কাছে কাশ্মীর বিষয়টি রাজনীতির হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের কাছে কাশ্মীর দেশপ্রেমেরই অংশ।” শুধু তাই নয়, কংগ্রেসের সঙ্গে জম্মু ও কাশ্মীরের নির্বাচনে সেই দেশপ্রেমের ইস্যুতেই লড়াই হবে বলে ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top