News Flash

  • Home
  • Uncategorized
  • লা লিগার অ্যাওয়ে ম্যাচে গ্রানাদার কাছে হার বার্সেলোনার
Image

লা লিগার অ্যাওয়ে ম্যাচে গ্রানাদার কাছে হার বার্সেলোনার

বার্সেলোনা, ২২ সেপ্টেম্বর জুন (হি.স.) : পঞ্চম ম্যাচে দ্বিতীয় হার বার্সেলোনার। ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে বড় ব্যবধানে হারালেও শনিবার অ্যাওয়ে ম্যাচে গ্রানাদার কাছে ০-২ গোলে হেরে গেল বার্সেলোনা। এই নিয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭টি অ্যাওয়ে ম্যাচে জয়হীন থাকল কাতালান ক্লাবটি। মাঠে ফিরে দলের হার এড়াতে ব্যর্থ হলেন স্বয়ং লিওনেল মেসি।

লিগের গত দু’টি ম্যাচ জিতে শনিবার ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হয় গ্রানাদা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এদিন রামন আজিজের গোলে ম্যাচে এগিয়ে যায় তারা। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি বক্সের মধ্যে হাতে বল লাগিয়ে বিপক্ষকে দ্বিতীয় গোলটি উপহার দেন আর্তুরো ভিদাল। স্পটকিক থেকে গ্রানাদাকে দ্বিতীয় গোলটি এনে দেন আলভারো ভাদিলো। অ্যান্তোনিও পুয়ের্তাসের ক্রস থেকে হেডে রামন আজিজ ৬৩ সেকেন্ডের মাথায় এগিয়ে দেন গ্রানাদাকে।

প্রথমার্ধ জুড়ে গোল লক্ষ্য করে একটিও শট রাখতে ব্যর্থ হন বার্সেলোনা ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে অবস্থা বেগতিক দেখে গোলের লক্ষ্যে মাঠে নামেন দলের মধ্যমণি লিও মেসি। কিন্তু দুর্গের শেষ প্রহরী টার স্টেগেনের ভুলে প্রায় দ্বিতীয় গোল হজম করে বসে বার্সেলোনা। তবে সে যাত্রায় রক্ষা পেলেও ৬৬ মিনিটে বক্সে ভিদালের হ্যান্ডবলের বদান্যতায় পেনাল্টি পায় গ্রানাদা।  এই হারের ফলে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে সাত নম্বরে তারা। অন্যদিকে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগের মগডালে গ্রানাদা। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top