News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হচ্ছেন এ এ কুরেসি
Image

ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হচ্ছেন এ এ কুরেসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা হাইকোর্টের নতুন মুখ্যবিচারপতি হিসেবে বিচারপতি অকিল আব্দুলহামিদ কুরেশির নাম প্রস্তাব করেছে সুপ্রিমকোর্টের কলেজিয়াম৷ কেন্দ্রীয় সরকারের কাছে কলেজিয়াম ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে তাঁর নাম সুপারিশ করেছে৷
আশ্চর্য্যজনকভাবে সুপ্রিমকোর্টের কলেজিয়াম বিচারপতি অকিল কুরেশিকে নিয়ে পূর্ববর্তী প্রস্তাব পুনঃ বিবেচনা করেছে৷ ইতিপূর্বে তাঁকে মধ্যপ্রদেশ হাইকোর্টে মুখ্য বিচারপতি হিসেবে প্রস্তাব করেছিল কলেজিয়াম৷ কিন্তু কেন্দ্রীয় সরকার গত ২৩ আগস্ট এবং ২৭ আগস্ট সুপ্রিমকোর্টকে লেখা চিঠিতে ওই প্রস্তাব পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছিল৷


কেন্দ্রীয় সরকারের আপত্তির কারণে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ বুবদে এবং বিচারপতি এন ভি রামানা’র কলেজিয়াম গত পাঁচ সেপ্ঢেম্বর বিচারপতি অকিল কুরেশিকে ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে প্রস্তাব গ্রহণ করেছেন৷ আজ কলেজিয়াম ওই প্রস্তাব প্রকাশিত করেছে৷


বিচারপতি অকিল কুরেশি বর্তমানে বোম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত রয়েছেন৷ তাঁকে মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্তিতে বিলম্বকে ঘিরে গুজরাট হাইকোর্ট আইনজীবী সংগঠন সুপ্রিমকোর্টে রিট মামলা দাখিল করেছে৷ গত ১৬ সেপ্ঢেম্বর ওই মামলার শুনানিতে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছিলেন৷ এখন ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্তির ক্ষেত্রে কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top