News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে হত পাঁচ গুরুতর ছয়
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে হত পাঁচ গুরুতর ছয়

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/ আগরতলা/ বিশালগড়/, ১৯ সেপ্ঢেম্বর৷৷ পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি হয়েছে পাঁচ জন৷ গুরুতর আহত হয়েছে ছয়জন৷ প্রতিটি ঘটনাতেই বেপরোয়া ভাবে যান চালানোই দায়ি বলে পুলিশ জানিয়েছে৷

ফের ভয়াবহ যান দুর্ঘটনা৷ মারুতি ও ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত এক ও আহত তিন জন৷ ঘটনা, বিশ্বকর্মা পূজার দিন অর্থাৎ বুধবার রাত আনুমানিক সাড়ে সাতটায় মাতাবাড়ি বাজারে৷ মৃত ব্যক্তির নাম উত্তম সরকার(২৭)৷ বাড়ি  চন্দ্রপুর সাত নং কলোনী এলাকায়৷ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷

ঘটনার বিবরণে জানা যায়, বিশ্বকর্মা পুজোর দিন রাত আনুমানিক সাড়ে সাতটায় মাতাবাড়ি মন্দির সংলগ্ণ বাজারে একটি মারুতি ও ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে চার জন গুরুতর আহত হয়৷ প্রত্যক্ষদর্শীরা তা দেখতে পেয়ে  রাধাকিশোরপুর দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ এরমধ্যে মারুতি ও ইকো গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ বৃহস্পতিবার ভোরবেলায় আনুমানিক তিনটার সময়  মারুতি গাড়ির চালকের মৃত্যু হয় এবং ইকো গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক৷ এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তদন্তে নামে রাধাকিশোরপুর থানার পুলিশ৷ মৃত  উত্তম সরকারের চন্দ্রপুর সাত নং কলোনী এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

এদিকে, শহরের এনসিসি থানার অন্তর্গত লিচুবাগান এলাকায় সুকটি দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক যুবক৷ নিহত যুবকের নাম বিকাশ মল্লিক৷ বয়স আনুমানিক পঁচিশ৷ দূর্ঘটনাটি ঘটেছে বিশ্বকর্মা পূজার রাতে আনুমানিক এগারটা নাগাদ৷ সুকটি নিয়ে বিকাশ বেপরোয়াভাবে যাচ্ছিল৷ লিচুবাগান এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির সাথে ধাক্কা লাগে৷ তাতে বিকাশ সুকটি থেকে ছিটকে পড়ে যায়৷ তাকে স্থানীয় জনগণ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়৷ নিহত বিকাশ মল্লিকের বাড়ি শহরের রামনগর এলাকায়৷

অন্যদিকে, সিধাইয়ের তারানগর এলাকায় একটি বাইক দূর্ঘটনায় বলাই শীল নামে এক যুবকের মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, ওই যুবক একটি বাইক নিয়ে বেপরোয়াভাবে যাচ্ছিল৷ আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ তাতে রাস্তার উপর ছিটকে পড়ে যায়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটা নাগাদ বলাই শীলের মৃত্যু হয়৷

তাছাড়া এয়ারপোর্ট থানার অধীন ছনমড়িতে দুটি বাইকের সংঘর্ষে প্রীতম বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে৷ তার বাড়ি পশ্চিম নারায়ণপুর গ্রামে৷ এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে বলে জানা গিয়েছে৷ অন্যদিকে, বিশালগড়ের লেম্বুতলী এলাকার বাসিন্দা সুমন সুরকার নামে এক যুবক বাইক দূর্ঘটনায় নিহত হয়েছে৷ সে একটি বাইক নিয়ে বেপরোয়া ভাবে যাচ্ছিল৷ কমলাসাগর রোডে একটি ইলেক্ট্রিক পোস্টের সাথে ধাক্কা লাগে৷ তাতেই সে গুরুতর আহত হয়৷ জিবি হাসপাতালে নিয়ে আসা হলে সে প্রাণ হারায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top