News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, সন্দেহ খুন, আটক যুবক, আমতলীতে ধর্ষিতা নাবালিকা
Image

ধর্মনগরে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, সন্দেহ খুন, আটক যুবক, আমতলীতে ধর্ষিতা নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের পৃথক স্থানে দুটি নারী সংক্রান্ত অপরাধের ঘটনা রীতিমতো আঁতকে উঠার মতো৷ ধর্মনগরে এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এক্ষেত্রে ধর্ষণের পর খুনের আশঙ্কা করা হচ্ছে৷ অন্যদিকে, আমতলীতে এক নাবালিকা ধর্ষিতা হয়েছে বলে খবর৷

বৃহস্পতিবার সাতসকালে এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত ধর্মনগরবাসী৷ এটি খুন নাকি আত্মহত্যা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ মৃতার পরিবার এবং স্থানীয় এলাকাবাসী ওই নাবালিকা খুন হয়েছেন বলে দাবি করেছেন৷ এদিকে, সন্দেহভাজন এক যুবককে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷

আজ সকালে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল ধরের নবনির্মিত বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে অনামিকা শর্মার (১৬) মৃতদেহ৷ খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধরের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ ছুটে আসে ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াডও৷ মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই নাবালিকার মৃতদেহ ময়না তদন্তের জন্য ধর্মনগর হসপিটালের মর্গে পাঠানো হয়েছে৷ তাঁর বক্তব্য, আপাতদৃষ্টিতে এটি একটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে৷ কিন্তু, পারিপাশর্িক লক্ষণ ওই মৃত্যুর ঘটনায় সন্দেহের সৃষ্টি করেছে৷ ফলে, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরই এ-বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷ তিনি আরও জানান, ওই ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে৷ মৃতার পরিবার এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুভ্রজিৎ পাল-কে আটক করা হয়েছে৷ তিনি জানান, শুভ্রজিতের সাথে অনামিকার যোগাযোগ ছিল, এমনটাই জানা গিয়েছে৷

এদিকে, মৃতার বড় বোন জানিয়েছেন, গতকাল রাত ১২টা নাগাদ আমরা সকলেই খাওয়া সেরে ঘুমিয়ে পড়ি৷ অনামিকা গতকাল ঠাকুমার সাথে ঘুমিয়েছিল৷ কিন্তু, সকালে ওঠে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ মৃতার বোনের বক্তব্য, ঠাকুমার ঘরের জানালা খোলা ছিল৷ তাই, ধারণা করা হচ্ছে ওই জানালা দিয়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল অনামিকা৷ কিন্তু, ঘটনাটি আত্মহত্যা বলে মৃতার পরিবার এবং স্থানীয় এলাকাবাসী মানতে চাইছেন না৷ পুলিশ সূত্রের খবর, মৃতার দেহে আঁচড়ের দাগ পাওয়া গিয়েছে৷ সূত্রের দাবি, তাকে ধর্ষণের পর তার দেহ ঝুলিয়ে রাখা হয়েছে৷

ফের ত্রিপুরায় নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে৷ তবে, অভিযুক্তকে আড়াল করার ঘটনায় পুলিশের সন্দেহ বেড়েছে৷ তাই, তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ওই নাবালিকার বাবার বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আমতলি থানার ওসি সুব্রত চক্রবর্তী৷

আজ আমতলি থানার ওসি জানান, গত পরশু গোপন সূত্রের খবরের ভিত্তিতে চারপাড়া ওই নাবালিকার বাড়িতে পুলিশ গিয়ে ধর্ষণের ঘটনা সম্পর্কে খোঁজ নেন৷ কিন্তু, ওইদিন নাবালিকার বাবা ওই বিষয়টি পুলিশের কাছে গোপন করেন৷ তবে, আজ তিনি এসে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন৷ ওসি সুব্রত চক্রবর্তী বলেন, প্রকৃত ঘটনা নিয়ে সন্দেহ জন্মেছে৷ তাই, তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ওই নাবালিকার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

এদিকে, ওই নাবালিকার বাবা জানান, তার ১১ বছরের কন্যা ধর্ষণের শিকার হয়েছে৷ তার অভিযোগ, বাড়ির পাশে দোকানের মালিক তার মেয়েকে ধর্ষণ করেছে৷ তার দাবি, বেশ কয়েকদিন ধরে ওই দোকানের মালিক তার মেয়ের সাথে কুকর্ম করেছেন৷ কিন্তু তার মেয়ে এ-বিষয়ে বাড়িতে কিছুই জানায় নি৷ কিন্তু, কয়েকদিন ধরে তার শরীরে অস্থিরতা অনুভব করায় তাকে চাপ দিয়ে ধর্ষণের বিষয়ে জানতে পেরেছি৷ তিনি বলেন, নিশ্চিত না হয়ে পুলিশ অভিযোগ জানানো ঠিক হবে না, তাই ওই দিন পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলেও তাদের কিছুই বলিনি৷ তার দাবি, গতকাল মেয়েকে ধমক দেওয়ায় সমস্ত সত্যি ঘটনা জানতে পেরেছি৷ তাই আজ ধর্ষণের মামলা করেছি৷

এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ তবে, পুলিশ প্রকৃত সত্য বের করে তবেই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top