News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত
Image

মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ মহিলা কংগ্রেসের ৩৬তম প্রতিষ্ঠা দিবস রবিবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ উপলক্ষ্যে কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়৷ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণ, কংগ্রেস নেতা সুবল ভৌমিক, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সহ অন্যান্যরা৷ ৩৬তম মহিলা প্রদেশ কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে প্রয়াত নেত্রী ইন্দিরা গান্ধি ও প্রয়াত নেতা রাজীব গান্ধির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়৷

মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণ রাজ্যে মহিলা নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ তিনি বলেন, এসব মহিলা নির্যাতন ধর্ষণের ঘটনা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না৷ পার্টি দেখে এসব ঘটনা হয় না৷


রাজ্য সরকারকে এসব বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ তিনি বলেন, মহিলা সংক্রান্ত মামলাগুলি দীর্ঘকাল বিচারের অপেক্ষায় পড়ে থাকছে৷ ফলে নির্যাতিতরা ন্যায় বিচার পাচ্ছেন না৷ ফাস্টট্রেক কোর্টের মাধ্যমে এসব মামলার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে তিনি দাবি জানিয়েছেন৷ কেননা, দীর্ঘকাল মামলা চলতে থাকলে নির্যাতিতদের, ধর্ষিতাদের মামলা প্রত্যাহার করে নেবার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করা হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়৷


সেজন্য ফাস্টট্রেক আদালতে দ্রুত মামলার নিষ্পত্তি করতে দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ মহিলাদের সুরক্ষার জন্য যানবাহনে পৃথক সংস্থান রাখার জন্যও তিনি দাবি জানিয়েছেন৷ মহিলাদের জন্য আর্থিক সংস্থান করার জন্যও তিনি দাবি জানান৷ মহিলাদের বাদ দিয়ে দেশের ও রাজ্যের উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top