News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বেশ্বরী সেবাশ্রমে দুঃসাহসিক চুরি, প্রতিবাদে সড়ক অবরোধ
Image

বিশ্বেশ্বরী সেবাশ্রমে দুঃসাহসিক চুরি, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৪ সেপ্টেম্বর ৷৷ চুরাইবাড়িতে ৮ নম্বর জাতীয় সড়ক সংলগ্ণ শ্রীশ্রী বিশ্বেশ্বরী সেবাশ্রমে এক দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করেছেন৷ অবশ্য স্নিফার ডগ নিয়ে চোরদের বিরুদ্ধে তালাশি অভিযান চালিয়েছে পুলিশ৷

উত্তর ত্রিপুরার বিভিন্ন এলাকায় গৃহস্থদের বাড়িঘরের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানে সংগঠিত একের পর এক চুরির ঘটনার রেশ কাটতে না-কাটতে ফের শুক্রবার রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ এবার চোরেরা টার্গেট করেছে জাতীয় সড়ক সংলগ্ণ বিশ্বেশ্বরী সেবাশ্রমকে৷ চোরের দল দা ও লোহার রড নিয়ে সেবাশ্রমের মূল গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মন্দিরের মূল্যবান স্বর্ণালঙ্কার, নগদ টাকা হাতিয়ে নিয়ে গেছে৷

ঘটনাটি শনিবার ভোরে ভক্তদের নজরে আসলে এলাকাজুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ ক্ষুব্ধ স্থানীয় জনগণ শনিবার সকাল থেকে কদমতলা-চোরাইবাড়ির মূল সড়ক অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন৷ খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন অতিরিক্ত পুলিশ সুপার ফ্রান্সিস ডার্লং৷ তাঁর নির্দেশে তাৎক্ষণিকভাবে প্রচুর পুলিশ ও গোয়েন্দা বিভাগের ডগ স্কোয়াড নিয়ে চোর ধরতে শুরু হয় জোরদার অভিযান৷ এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ধারালো দা এবং তালা ভাঙার একটি যন্ত্র উদ্ধার করেছে৷

ঘটনা সম্পর্কে পুলিশ সুপার লাকি চৌহান (আইপিএস) জানান, চোরেরা পুরনো কায়দায় মূল ফটকের তালা ভেঙে মন্দিরের ভেতরে প্রবেশ করে৷ তারা কালীমাতার গলা থেকে দুটি সোনার হার, কানের দুল, দু-জোড়া নুপূর, কোমরের বিছা, মঙ্গলসূত্র, নাকের নথ, প্রায় দশ ভরি ওজনের সোনা ও প্রায় চল্লিশ ভরি ওজনের রুপো এবং প্রণামীর নগদ টাকা নিয়ে গেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top