News Flash

  • Home
  • Uncategorized
  • টি-২০ ক্রিকেটে রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা
Image

টি-২০ ক্রিকেটে রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা

ধরমশালা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ। বিশ্বকাপ থেকে ক্যারিবিয়ান সফর, সীমিত ওভারের ক্রিকেটে একের পর এক নজির গড়ে চলেছেন রোহিত শর্মা। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ তে আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি।


প্রোটিয়াদের বিরুদ্ধে এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতীয় দলের হিটম্যান। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে সব্বোর্চ রানের মালিক তিনি। সবচেয়ে বেশি সেঞ্চুরিও রয়েছে তাঁর নামের পাশেই। এখানেই শেষ নয়, টি-২০তে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর কৃতিত্বও রোহিতের। এবার তাঁর সামনে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ ফরম্যাটে সবচেয়ে বেশি রানের অধিকারী হয়ে ওঠার হাতছানি। এই ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪২৪ রান করে তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল।

আর ৮৪ রান করলেই কিউয়ি ব্যাটসম্যানকে টপকে যাবেন রোহিত। তাঁর ঝুলিতে রয়েছে ৩৪০ রান। ঘরের মাঠ নিঃসন্দেহে ভারতীয় দলের কাছে অ্যাডভান্টেজ। টি-২০তে দেশের মাটিতে প্রোটিয়াদের কাছে কখনও হারেনি টিম ইন্ডিয়া। শেষবার ২০১৫ সালে ২-০-য় সিরিজ জিতেছিলেন ধোনিরা। আর বিশ্বকাপের আগে সমস্ত টি-২০ ম্যাচে জয়কেই পাখির চোখ করেছেন কোহলিরা। তাই ওয়েস্ট ইন্ডিজের পর দক্ষিণ আফ্রিকাকেও হোয়াইটওয়াশ করতে মরিয়া ভারত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top