News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে দুটি মৃতদেহ উদ্ধার
Image

পৃথক স্থানে দুটি মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা / কাঞ্চনপুর, ১৪ সেপ্টেম্বর ৷৷ ফের ত্রিপুরায় একইদিনে পৃথকস্থানে দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ শনিবার সাতসকালে দক্ষিণ জয়নগর এলাকায় কাঠের সেতু সংলগ্ণ হাওড়া নদীর চরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ এডিনগর থানার পুলিশ জানিয়েছে, কবিরাজটিলার বাসিন্দা গোপাল বণিকের মৃতদেহ আজ উদ্ধার হয়েছে৷ এদিকে, উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার নাইসিংপাড়া শরণার্থী শিবির সংলগ্ণ খরমোলং এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷

এদিন সকালে স্থানীয় কয়েকজন মৎস্যজীবী নদীতে মাছ ধরতে গেলে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন৷ দক্ষিণ জয়নগর কাঠের সেতু সংলগ্ণ স্থানে নদীর চরে মৃতদেহ ভেসে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এডিনগর থানায় খবর দেন পরিমল বণিক৷ তিনি ওই এলাকারই বাসিন্দা৷ এ-বিষয়ে তিনি জানান, আজ সকালে স্থানীয় মৎস্যজীবীদের কাছ থেকে খবর পেয়ে অনেকেই ছুটে যান৷ কেউই মৃতদেহ শনাক্ত করতে পারেননি৷ সঙ্গে সঙ্গে তিনি এডিনগর থানায় খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ছুটে আসলেও নদী থেকে মৃতদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছিল না৷

এ-বিষয়ে এডিনগর থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক জানান, নদী থেকে মৃতদেহ তোলার ব্যবস্থা নেই তাঁদের কাছে৷ তাই, জিবি হাসপাতালের মর্গে খবর পাঠানো হয়েছে৷

এদিকে, বেলা সাড়ে এগারটা নাগাদ ওই মৃতদেহটি নদী থেকে তুলে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ৷ এরই মধ্যে তাঁর পরিচয় চিহিণত করতে সক্ষম হয় পুলিশ৷ এডিনগর থানার পুলিশের দাবি, কবিরাজটিলার বাসিন্দা গোপাল বণিকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ কারণ, তাঁর স্ত্রী দীপা বণিক জিবি হাসপাতালে গিয়ে স্বামীকে শনাক্ত করেছেন৷ পুলিশ জানিয়েছে, গতকাল রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন৷ তবে তাঁর মৃত্যু কীভাবে হল তা ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলেই নিশ্চিত হতে পারবে পুলিশ৷ এটি খুন, নাকি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, তা পুলিশ তদন্ত করে দেখছে৷

এদিকে, আজ সকাল দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার নাইসিংপাড়া শরণার্থী শিবির সংলগ্ণ খরমোলং এলাকায় বর্ণমালী রিয়াং (৪১)-এর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তাঁর পরিবারের সদস্য জানিয়েছেন, গতকাল বর্ণমালী রিয়াং জঙ্গল থেকে সবজি আনতে গিয়েছিলেন৷ কিন্তু, অনেক রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে আসেননি৷ ওই সদস্যের বক্তব্য, রাতে অনেক জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি৷ আজ সকালে স্থানীয় জনগণ জঙ্গলে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷ কাঞ্চনপুর থানার পুলিশ জানিয়েছে, সকাল দশটা নাগাদ মৃতদেহ উদ্ধারের খবর পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তবে, তাঁর মৃত্যুর কারণ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে৷ তাঁকে খুন করা হয়েছে নাকি তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এ-বিষয়ে পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

প্রসঙ্গত রাজ্যে প্রায়দিন মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটছে৷ স্বাভাবিক ভাবেই রাজ্যবাসী উদ্বেগ-উৎকন্ঠা বাড়ছে৷ এভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আঙুল উঠছে৷ বিশেষ করে, আরক্ষা প্রশাসনের ভুমিকায় জনমনে অসন্তোষ বাড়ছে৷ এদিন দক্ষিণ জয়নগরে মৃতদেহ নদী থেকে উদ্ধার নিয়ে স্থানীয় জনমনে অসন্তোষ দেখা দিয়েছিল৷ দীর্ঘ সময় ওই মৃতদেহটি নদীর জলে পড়ে থাকলেও কাকে দিয়ে উদ্ধার করা হবে তা নিয়ে পুলিশ ভীষণ চিন্তায় পড়েছিল৷ তা কোনও ভাবে কাম্য নয় বলে দাবি ওয়াকিবহাল মহলের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top