News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন-ভাতা বাড়ল ত্রিস্তর পঞ্চায়েত, পুর ও নগর সংস্থার পদাধিকারীদের
Image

বেতন-ভাতা বাড়ল ত্রিস্তর পঞ্চায়েত, পুর ও নগর সংস্থার পদাধিকারীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের সমস্ত পঞ্চায়েত ও ভিলেজ কমিটির অন্তর্গত প্রতিটি বাজার এলাকাকে স্বচ্ছ ও নির্মল রাখার উদ্দেশ্যে ডাস্টবিনের ব্যবস্থা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার ছয় মাসের বেতন দান করার ঘোষণা দিয়েছেন৷ আগামী ১৭ সেপ্ঢেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর জন্মদিন উপলক্ষ্যে সামাজিক কর্মসূচি হিসাবে তিনি এই সিদ্ধান্তের কথা জানান৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প’ায়েত দপ্তরের উদ্যোগে আয়োজিত ত্রিস্তর পঞ্চায়েতের নবনির্বাচিত পদাধিকারীদের নিয়ে একদিবসীয় কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ঘোষণা করেন৷


উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে রাজ্যে আগামী ১৪ থেকে ২০ সেপ্ঢেম্বর ‘সেবা সপ্তাহ’ হিসাবে পালন করা হবে৷ সেবা সপ্তাহ উপলক্ষ্যে রাজ্য জড়ে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, স্বচ্ছ ভারত অভিযান, প্লাস্টিকমুক্ত সমাজ গড়ার সচেতনতামূলক অভিযান ইত্যাদি কর্মসূচির আয়োজন করা হবে৷ মুখ্যমন্ত্রী আজ অনুষ্ঠানমঞ্চে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের পদাধিকারী, পুরনিগম, পুর পরিষদ ও বি এ সি’র পদাধিকারীগণের বেতনভাতা বৃদ্ধিরও ঘোষণা দেন৷ তিনি জানান, জিলা পরিষদের সভাধিপতিগণের বেতনভাতা আগে ছিল ৫ হাজার টাকা৷ তা বৃদ্ধি করে করা হয়েছে ১৫ হাজার টাকা৷ সহকারী সভাধিপতিগণের বেতনভাতা চার হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে৷ প’ায়েত সমিতির চেয়ারম্যান ও বি এ সি’র চেয়ারম্যানগণের বেতনভাতা ৩২৫০টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে৷ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ও বি এ সি’র ভাইস চেয়ারম্যানগণের বেতনভাতা ২৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার টাকা করা হয়েছে৷

গ্রাম পঞ্চায়েতের প্রধানের বেতনভাতা ১২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা এবং উপ-প্রধানের বেতনভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে৷ এছাড়াও জিলাপরিষদের এবং পঞ্চায়েত সমিতির স্ট্যাণ্ডিং কমিটির সভাগুলিতে অংশগ্রহণ করার জন্য কমিটির সদস্য-সদস্যাদের আগে ১০৫ টাকা প্রদান করা হত৷ এখন তা বৃদ্ধি করে করা হয়েছে ২০০ টাকা৷ মুখ্যমন্ত্রী আরও জানান, ত্রিস্তর পঞ্চায়েতের পদাধিকারীগণের পাশাপাশি আগরতলা পুরনিগম, বিভিন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের পদাধিকারীগণের বেতনভাতাও বৃদ্ধি করা হয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, যেকোনো নির্বাচিত জনপ্রতিনিধিগণের কাজের প্রতি নিষ্ঠাবান থাকতে হবে৷ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েই জনপ্রতিনিধিগণ সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে থাকেন৷ জনগণের প্রতিনিধি হিসাবে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুুফলগুলি জনগণের নিকট পৌঁছে দেওয়াই জনপ্রতিনিধিগণের গুরুদায়িত্ব৷ তিনি বলেন, রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাকে ভ্রষ্টাচারমুক্ত করার লক্ষ্যে নবনির্বাচিত জনপ্রতিনিধিগণের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে৷ পাশাপাশি রাজ্যের প্রতিটি গ্রামকে স্বচ্ছ ও শ্রেষ্ঠ গ্রাম হিসাবে গড়ে তোলার সংকল্প নিয়ে কাজ করতে হবে৷ তবেই রাজ্যকে মডেল রাজ্য হিসাবে গড়ে তোলা সম্ভব হবে৷


মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার ’অটল জলধারা মিশন’ প্রকল্পের মাধ্যমে আগামী ২০২২ সালের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়ীতে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে৷ সেই প্রকল্পকে গ্রামস্তরে সঠিক ও সফলভাবে রূপায়ণ করার জন্য জনপ্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে৷ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সঠিকভাবে রূপায়ণের লক্ষ্যে গ্রাম প্রধানকে মাঠে গিয়ে তদারকি করতে হবে৷ তিনি বলেন, রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থানগুলির উন্নয়নের মাধ্যমে রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ ত্রিপুরাকে মহিলা নির্যাতনমুক্ত ও ভ্রষ্টাচারমুক্ত রাজ্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন৷ আজকের এই অনুষ্ঠান থেকে সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা, শ্রেষ্ঠ গ্রাম, শ্রেষ্ঠ জেলা তৈরী করার জন্য নবনির্বাচিত জনপ্রতিনিধিগণের শপথ নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷


অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রকে সঠিকভাবে রূপায়ণের কারিগর হলেন জনপ্রতিনিধিগণ৷ কেন্দ্র ও রাজ্য সরকারের যেসকল উন্নয়নমূলক প্রকল্প রয়েছে তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব জনপ্রতিনিধিগণের৷ এছাড়াও রাজ্য সরকার যে সব বিষয়কে প্রাধান্য দিয়ে পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে তা গ্রামস্তরে পৌঁছানোর জন্যও জনপ্রতিনিধিগণের দায়িত্ব নিতে হবে৷ বিশেষ অতিথির ভাষণে রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা মৎস্য ও রাজস্ব দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন এবং সেগুলি গ্রামস্তরে পৌঁছানোর লক্ষ্যে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান৷

বিশেষ অতিথির ভাষণে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, কৃষকদের কল্যাণে যেসব প্রকল্প রয়েছে তার সুুবিধা নেওয়ার জন্য ক’ষকদের সচেতন করতে হবে জনপ্রতিনিধিগণের৷ দেশের প্রধানমন্ত্রী ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার যে পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়ণের লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷


অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, গ্রামোন্নয়ন (প’ায়েত) দপ্তরের সচিব সৌম্যা গুপ্তা, পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা রাজেন্দ্র নোয়াতিয়া এবং গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব বিকাশ সিং৷ অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী সান্তনা চাকমা, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং রাজ্যের ৮ জেলার জিলা পরিষদের নব নির্বাচিত সভাধিপতিগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top