News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন বৃদ্ধির দাবি নিয়ে আইজি সকাশে এসপিওরা
Image

বেতন বৃদ্ধির দাবি নিয়ে আইজি সকাশে এসপিওরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ রাজ্য আরক্ষা প্রশাসনে বেশ কিছু সংখ্যক এসপিও বা স্পেশাল পুলিশ অফিসার নিযুক্ত রয়েছেন৷ তারা পুলিশ কর্মীদের মতোই আইনশৃঙ্খলা রক্ষা এমনকি সন্ত্রাসি কার্যকলাপ মোকাবেলায় কাজ করে চলেছেন৷


কিন্তু তাদের জন্য পর্যাপ্ত বেতনের ব্যবস্থা নেই৷ ওইসব এসপিও’রা বুধবার আইজি আইনশৃঙ্খলা ক্ষত্রজয় ত্রিপুরার সঙ্গে সাক্ষাৎ করে বেতনভাতা বৃদ্ধির জন্য দাবি জানিয়েছেন৷ রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ যখন মাথাচারা দিয়ে উঠেছিল, তখন প্রয়োজনের তাগিদে রাজ্য সরকার বেশকিছু সংখ্যক যুবককে এসপিও জওয়ান হিসেবে নিরাপত্তার কাজে নিযুক্ত করেছিল৷ পুলিশের উর্দি পরিহিত হয়ে তারাও জন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত হয়৷


বিভিন্ন স্থানে এসপিও জওয়ানদের দিয়ে ক্যাম্পও স্থাপন করা হয়৷ একথা অনস্বীকার্য যে, নিরাপত্তা বিধানে ওইসব এসপিও জওয়ানরা যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে৷ লক্ষ্যণীয় বিষয় হলো, অন্যান্য পুলিশ ও নিরাপত্তা কর্মীদের মতো নিরাপত্তার দায়িত্ব পালন করলেও, তারা সমবেতন কিংবা ন্যায্য বেতন পাচ্ছে না৷ পুলিশ কর্মীরা ১২ মাসে ১৩ মাসের বেতনভাতা পাচ্ছে৷ কিন্তু এসপিও জওয়ানরা তাও পাচ্ছে না৷ ফলে স্বল্প বেতনে, পরিবার প্রতিপালন করা এসপিও জওয়ানদের পক্ষে কষ্টকর হয়ে উঠেছে৷ এসপিও জওয়ানরা এসব বিষয় নিয়ে, আগাম অনুমতি নিয়ে বুধবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে আইজি আইনশৃঙ্খলা ক্ষত্রজয় ত্রিপুরার সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যাগুলি তুলে ধরেন৷ আইজি ক্ষত্রজয় ত্রিপুরা এসব বিষয় নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top