News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মসংস্থান-সহ ছয় দফা দাবির ভিত্তিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে মিছিল
Image

কর্মসংস্থান-সহ ছয় দফা দাবির ভিত্তিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর ৷৷ এমজিএনরেগা প্রকল্পে বছরে ২৫০ দিনের কাজ নিশ্চিত করা ও দৈনিক ৩৪০ টাকা মজুরি প্রদান, ক্ষমতায় আসার আগে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী সামজিক ভাতা বৃদ্ধি করে ২,০০০ টাকা করা, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাজ্যের বিভিন্ন দফতরে ছাটাই কর্মীদের পুনরায় নিয়োগ-সহ মোট ছয় দফা দাবির ভিত্তিতে আজ সোমবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে যৌথভাবে মিছিল এবং গণ-ডেপুটেশন কর্মসূচি পালন করেছে বামফ্রন্ট সমর্থিত একাধিক সংগঠন৷ সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি৷


আজকের এই কর্মসূচিতে শামিল হয়েছিল সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন৷ এই সংগঠনগুলির সোনামুড়া মহকুমা কমিটির আহ্বানে মিছিল ও গণ-ডেপুটেশন কর্মসূচি পালিত হয়৷ সিপাহিজলা জেলার অন্তর্গত সোনামুড়া মহকুমা সদর শহর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এবং সবশেষে মহকুমাশাসকের অফিসের সামনে এসে শেষ হয়৷

মহকুমাশাসক সুব্রত মজুমদারের হাতে ছয় দফা দাবি সংবলিত স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে৷
মিছিলে শত শত শ্রমজীবী মানুষদের নেতৃত্ব দিয়েছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম-এর পলিটব্যুরো সদস্য মানিক সরকার এবং বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top