News Flash

  • Home
  • Uncategorized
  • ইউএপিএ আইনের সংশোধনী বিষয়ে জবাব দিতে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট

ইউএপিএ আইনের সংশোধনী বিষয়ে জবাব দিতে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.) : ইউএপিএ আইনের সংশোধনী অসাংবিধানিক বলে অভিযোগ জানিয়ে জনস্বার্থ মামলা হল দেশের সর্বোচ্চ আদালতে। আর এর প্রেক্ষিতে শুক্রবার কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।  দ্রুত এই আইনের সংশোধনীর বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও আশ্বস্ত করছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

একমাস আগে ইউএপিএ আইনের সংশোধনী পাশ হয়েছে সংসদের বাদল অধিবেশনে। বিলটি পাশ হওয়ার সময়ই সংসদের ভিতরে এর বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধী দলের সাংসদরা। শাসকদল বিজেপি এভাবে বিরোধীদের কন্ঠরোধ করতে চাইছে বলেও অভিযোগ তোলেন। সেসময় এই আইনের অপব্যবহার হবে না বলে তাঁদের আশ্বস্ত করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর বিষয়টি নিয়ে আলোচনা কমে গেলেও কেউ না কেউ আদালতের দ্বারস্থ হবে বলে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত তা সত্যি হল। ওই

সজল অবস্তি নামে এক ব্যক্তি ইউএপিএ সংশোধনীর বিরুদ্ধে ওই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, এই আইনের ফলে একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হবে। এর ফলে কেন্দ্রীয় সংস্থাগুলি যে কোনও ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করতে পারে। এই সংশোধনীর ফলে নাগরিকদের মৌলিক অধিকার বিঘ্নিত হবে। ওই ব্যক্তির আবেদনের ভিত্তিতে কেন্দ্রের জবাব তলব করেছে শীর্ষ আদালত।

গত বুধবারই নতুন ইউএপিএ আইন অনুযায়ী, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার, লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদ, মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত জাকিউর রহমান লাকভি ও কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়েছে।

আগের আইন অনুযায়ী, তল্লাশি চালাতে গেলে বা সম্পত্তি বাজেয়াপ্ত করতে গেলে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী আধিকারিককে সংশ্লিষ্ট রাজ্যের ডিজিপির অনুমতি নিতে হত। কিন্তু, নতুন আইনে তার দরকার হবে না। নতুন আইন অনুযায়ী কী ধরনের প্রমাণ থাকলে কাউকে ব্যক্তিগতভাবে সন্ত্রাসবাদী বলে যাবে তার কোনও নির্দিষ্ট গাইডলাইন নেই বলেই অভিযোগ বিরোধীদের। এমনকী কাউকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করার জন্য কোনও মামলাও দায়ের করতে হবে না। এর ফলে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে শাসকদলের সুবিধা হবেই বলেই অভিযোগ করছে বিরোধীরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top