News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-আখাউড়া রেল প্রকল্প সম্পন্ন হতে বিলম্ব, নেপথ্যে নিম্নমানের কাজ
Image

আগরতলা-আখাউড়া রেল প্রকল্প সম্পন্ন হতে বিলম্ব, নেপথ্যে নিম্নমানের কাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর ৷৷ আগরতলা-আখাউড়া রেল সংযোগ ২০২১ সালের সেপ্ঢেম্বর নাগাদ স্থাপনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে৷ এই রেল প্রকল্পের কাজ সমাপ্ত হতে ঘোষিত সময় সীমার অতিরিক্ত সময় লাগছে৷ অবশ্য, নির্মাণ কাজের বরাত সংস্থার নিম্নমানের কাজের ফলশ্রুতিতেই এই বিলম্ব বলে সূত্রের খবর৷ সম্প্রতি পরিবহন দপ্তর আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পের কাজের পর্যালোচনা করেছে৷ তাতে নির্মাণ সংস্থাকে লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে৷


প্রসঙ্গত, ২০১৭ সালে আগরতলা-আখাউড়া রেল সংযোগ স্থাপনের প্রকল্পটি শুরু হয়েছিল৷ ডোনার মন্ত্রকের আর্থিক সহায়তায় এই প্রকল্পের ভারতের অংশে এবং বিদেশমন্ত্রকের আর্থিক সহায়তায় বাংলাদেশের অংশে কাজ শুরু হয়৷ ভারত এবং বাংলাদেশ উভয় দিকে রেল লাইন নির্মাণের নির্দিষ্ট নির্মাণকারী সংস্থাকে বরাত দেওয়া হয়৷ আগরতলা রেলস্টেশন থেকে নিশ্চিন্তপূর পর্যন্ত রেল লাইন নির্মাণের ৫৮০ কোটি টাকা ব্যয় নির্ধারিত হয়েছিল৷

তেমনি নিশ্চিন্তপুর থেকে বাংলাদেশের গঙ্গাসাগর পর্যন্ত ৩৯২ কোটি টাকা ব্যয় নির্ধারিত হয়েছিল৷ ইতিমধ্যে, ভারতের অংশে ২১৭ কোটি ৬৩ লক্ষ টাকা এবং বাংলাদেশের অংশে ৮০ কোটি ৯৩ লক্ষ্য টাকা বরাদ্দ করা হয়েছে৷ সূত্রের খবর, জমি অধিগ্রহণ বাবদ ভারতীয় অংশে ৯৭ কোটি ৬৩ লক্ষ এবং বাংলাদেশের অংশে ৫৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল৷
এই রেলপথ নির্মাণে ভারতীয় অংশে ৫.৪৬ কিমি ইরকন সংস্থাকে নির্মাণ কাজের বরাত দেওয়া হয়েছিল৷ তেমনি বাংলাদেশের অংশে ৬.৫৭ কিমি অংশে নির্মাণ কাজে টেক্সমেকো রেল এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃকে নির্মাণ কাজের বরাত দেওয়া হয়েছিল৷


সূত্রের দাবি, বাংলাদেশের অংশে জমি অধিগ্রহণের ধীরগতি প্রকল্পের কাজ সমাপ্ত হতে বিলম্বের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে৷ শুধু তাই নয়, বেনাকূল সীমান্তে নির্মাণ সামগ্রী আমদানি বন্ধ করে রেয়েছে বাংলাদেশ সরকার৷ এদিকে, ভারতীয় অংশে এনআইপিএল সংস্থাকে ২২০ কোটি টাকা নির্মাণ কাজের বরাত দেওয়া হয়েছিল৷ কিন্তু, নিম্নমানের কাজের জন্য তাদের ওই বরাত বাতিল করেছে ইরকন৷ তার বদলে স্থানীয় ঠিকাদারকে বরাত দেওয়া হয়েছে৷


সম্প্রতি, পরিবহন দপ্তরের প্রধান সচিবের নেতৃত্বে বৈঠকে দুই দেশে রেলপথ নির্মাণকারী সংস্থাকে মাস ভিত্তিক নির্মাণ কাজের রিপোট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, লক্ষ্যমাত্রায় পৌছানোর ক্ষেত্রে কতটা সাফল্য অর্জিত হয়েছে সেই রিপোর্টও তাদের জমা দিতে বলা হয়েছে৷ পরিবহন দপ্তর দুই দেশের রেলপথ নির্মাণকারী সংস্থাকে প্রকল্পের কাজ এখন নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করতে বলেছে৷ কারণ, ইতিমধ্যে অনেকটা বিলম্ব হয়েছে৷ সূত্রের দাবি, বাংলাদেশের গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপূর পর্যন্ত রেলপথ নির্মাণে ২০২০ সালের সেপ্ঢেম্বর পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে৷

তেমনি, নিশ্চিন্তপুর থেকে আগরতলা রেলস্টেশন পর্যন্ত রেলপথ নির্মাণে ২০২১ সালের সেপ্ঢেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারিত হয়েছে৷ এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে আদৌ নির্মাণ কাজ সমাপ্ত হবে কিনা সেই প্রশ্ণও রয়ে যাচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top