News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচনে সিপিএম কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হবে জানালেন প্রতিমা
Image

উপনির্বাচনে সিপিএম কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হবে জানালেন প্রতিমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ বাধারঘাট কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম- কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হবে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জোর গলায় এই দাবি করেছেন বিজেপি-র ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদিকা তথা সাংসদ প্রতিমা ভৌমিক৷ তাঁর কথায়, উপনির্বাচনে স্বাস্থ্যকর প্রতিযোগিতা হবে৷ এতে বিজেপি-র জয় নিশ্চিত, দাবি করেন তিনি৷


তাঁর বক্তব্য, যে কোনও নির্বাচনই বিজেপি যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং চূড়ান্ত প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অবতীর্ণ হয়৷ তিনি বলেন, বাধারঘাট কেন্দ্রে উপনির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ এবং ২০১৮ বিধানসভা নির্বাচনের তুলনায় বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেবে বিজেপি৷


প্রতিমা ভৌমিক বাধারঘাট কেন্দ্রের উপনির্বাচনে প্রভারীর দায়িত্বেও রয়েছেন৷ তাই তিনি গতকাল সংশ্লিষ্ট বিধানসভা ক্ষেত্রের মণ্ডল কার্যালয় সফর করেছেন এবং দলীয় কর্মকর্তাদের সাথে বৈঠকও সেরেছেন৷ বৈঠকে আগামী ২০ সেপ্ঢেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারের রোডম্যাপ তৈরি করা হয়েছে৷


তিনি জানান, প্রথমত বাধারঘাট বিধানসভা ক্ষেত্রের বুথস্তরে কর্মী এবং পৃষ্ঠাপ্রমুখদের সাথে আগামীকাল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে ৷ সাথে তিনি যোগ করেন, আগামী ৭ সেপ্ঢেম্বর থেকে বাড়ি-বাড়ি প্রচার শুরু হবে৷ তিনি বলেন, বাধারঘাট বিধানসভা কেন্দ্রে প্রত্যেক ভোটারের বাড়িতে প্রচারে যাবেন বিজেপি প্রার্থী মিমি মজুমদার৷ এছাড়া, পথসভা এবং মিছিলও সংগঠিত করা হবে ৷ এগুলোত বিজেপি-র প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অংশ নেবেন, বলেন তিনি ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top