News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে সামান্য উত্থান, মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম ৭১.৮৫
Image

অবশেষে সামান্য উত্থান, মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম ৭১.৮৫

মুম্বই, ৫ সেপ্টেম্বর (হি.স.): ক্রমাগত পতনের পর, অবশেষে সামান্য উত্থান| বৃহস্পতিবার দিনের শুরুতেই ২৭ পয়সা উত্থানের পর ১ মার্কিন ডলার প্রতি ভারতীয় টাকার দাম দাঁড়ায় ৭১.৮৫ টাকা| বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রবণতা বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে| এর আগে বুধবারই মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দামে পতন হয়েছিল| বুধবার মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম ছিল ৭২.১২| কিন্তু, বৃহস্পতিবার পতনের গ্রাস থেকে মুক্ত হল ভারতীয় টাকা|

সামান্য হলেও, মাথা উঁচু করে দাঁড়াল ভারতীয় টাকা| বৃহস্পতিবার বাজার শুরুতেই ১ মার্কিন ডলারের দাম দাঁড়াল ৭১.৮৫ টাকা| এই প্রবণতায় স্বাভাবিকভাবেই চাঙ্গা শেয়ার বাজারে| প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে টাকার দাম হু হু করে পড়ছে| আর সেই পতনের সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থনীতিতেও একটা চিন্তার ভাঁজ পড়েছিল| বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই বলেছিলেন, বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি, পণ্য আমদানির জন্য মার্কিন ডলারের চাহিদা বৃদ্ধির কারণেই টাকার মূল্যে এই রেকর্ড পতন| অবশেষে বৃহস্পতিবার সামান্য হলেও, মাথা উঁচু করে দাঁড়াল ভারতীয় টাকা|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top