News Flash

  • Home
  • Uncategorized
  • সোনার হার ছিনতাইকাণ্ডে ধৃত আরও এক মহিলা
Image

সোনার হার ছিনতাইকাণ্ডে ধৃত আরও এক মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ স্বর্ণালঙ্কার ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ গয়না উদ্ধার করেছে৷ সাথে এক মহিলাকেও গ্রেফতার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ৷ বুধবার ভোরে আগরতলার লালবাহাদুর পাড়ায় নিজের বাড়ি থেকে ঝুমুর নামের এক মহিলাকে ছিনতাইকৃত সোনার হার-সহ গ্রেফতার করা হয়েছে৷ পূর্ব আগরতলা থানার পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে রিমান্ডে নিয়ে ছিনতাই চক্রটিকে জালে তোলা সম্ভব হবে৷


পুলিশ জানিয়েছে, গত ২৪ আগস্ট রাতে পশ্চিম ত্রিপুরা জেলার পূর্ব আগরতলা থানাধীন বিদ্যাসাগর বিদ্যুৎ অফিসের পাশে অটোতে তুলে নিয়ে গিয়ে এক মহিলার সোনার হার ও মোবাইল ছিনতাই করা হয়েছিল৷ ওই ঘটনায় ইতিপূর্বে অঙ্কিতা দাস নামের এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছিল৷ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে স্বর্ণালঙ্কারের হদিশ পাওয়া যায়৷ পুলিশের দাবি, অঙ্কিতা দাসের দেওয়া তথ্য অনুযায়ী আজ ভোরে তার ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়েছিল৷

ওই বাড়ির মালিক ঝুমুরের কাছ থেকে ছিনতাই হওয়া সোনার চেইনটি উদ্ধার হয়৷ পুলিশ জানিয়েছে, সোনার চেইন-সহ ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছ৷ তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে৷
পুলিশের দাবি, আগরতলায় ছিনতাইয়ের একটি বড় চক্র রয়েছে৷ ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদে ওই চক্রটিকে জালে তোলা সম্ভব হবে৷ পুলিশ জানিয়েছে, ছিনতাইকৃত সোনার হার রাখার অপরাধে ওই মহিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top