News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সাংগঠনিক নির্বাচন নিয়ে প্রস্তুতি সভা
Image

বিজেপির সাংগঠনিক নির্বাচন নিয়ে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ সাংগঠনিক নির্বাচনের রণকৌশল বুঝাতে আজ বিজেপি কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্র এলাকা থেকে সমস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ মূলত, সাংগঠনিক নির্বাচনী পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তাঁদের অবগত করা হয়েছে বলে জানিয়েছেন দলের বরিষ্ঠ নেতা মানিক দাস৷


তিনি জানান, এ-বছর ওয়ার্ড এবং পঞ্চায়েত স্তরের কমিটি তুলে দেওয়া হয়েছে৷ ফলে, বুথ স্তর থেকে জেলা কমিটি পর্যন্ত সমস্ত কর্মকর্তাদের রণকৌশল স্থির করার জন্যই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে৷ তিনি বলেন, সাংগঠনিক নির্বাচন প্রভারী আইনজীবী প্রদ্যুৎ ধর ওই বৈঠকে সমস্ত কর্মকর্তাদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেছেন৷


মানিকবাবুর বক্তব্য, বুথ কমিটি, মণ্ডল প্রধান, মণ্ডল সভাপতি, জেলা কমিটির সদস্য-সহ যুব মোর্চার কর্মকর্তারাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন৷ তিনি বলেন, সাংগঠনিক নির্বাচন বুথ কমিটি থেকে শুরু হবে৷ তারপর মণ্ডল এবং জেলা কমিটি গঠন করা হবে৷ সবশেষে ডিসেম্বর মাসে রাজ্য কমিটির সভাপতি নির্বাচিত হবেন৷


এদিন তিনি আরও জানান, সমস্ত কার্যকর্তাকে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ সে-ক্ষেত্রে কোথাও কোনও প্রতিবন্ধকতার মুখোমুখি হলে তাঁদের নিদর্িধায় নির্বাচন প্রভারী-সহ শীর্ষ নেতৃত্বের সাহায্য নেওয়ার জন্য বলা হয়েছে৷ তিনি জানান, সাংগঠনিক নির্বাচন সহমতের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top