News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই শিক্ষক ও এক সরকারি কর্মী
Image

রাজস্থানে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই শিক্ষক ও এক সরকারি কর্মী

জয়পুর, ২১ আগস্ট  (হি.স.) : ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই শিক্ষক ও এক সরকারি কর্মী। বুধবার পৃথক দুইটি ঘটনায় ঘুষ নেওয়ার কাণ্ডে  ধৃতদের মধ্যে স্কুলের প্রধানশিক্ষক এবং শিক্ষকও রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। 

রাজস্থানের বারান জেলার একটি সরকারি স্কুলে হাতেনাতে গ্রেফতার করা হয় প্রধানশিক্ষক জয়বীর চৌধুরি এবং সহকর্মী শিক্ষক বাইজনাথকে সাত হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। মিড ডে মিলের বিল পাশের সময় এই ঘুষ নিচ্ছিল ওই দুইজন। দুর্নীতি দমন শাখার ডিজি জানিয়েছেন, রামস্বরূপ মিনা নামে এক ব্যক্তি অভিযোগ করেছিল যে বিল পাশ করানোর নামে ৪০ হাজার টাকা চেয়েছিল জয়বীর চৌধুরী। এর মধ্যে ২০ হাজার টাকা দিয়েও দেওয়া হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে প্রধানশিক্ষক এবং শিক্ষককে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

অপর একটি ঘটনায় শ্রীগঙ্গানগরের ভূমি জরিপ আধিকারিক রাজেন্দ্র সিং শেখাওয়াতকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার নাম করে এই ঘুষ নেয় ওই সরকারি আধিকারিক। ধৃতের বিরুদ্ধে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের ধারায় মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top