News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াই পেয়ে মুদ্রা ঋণ প্রদানে নমনীয় হচ্ছে ব্যাঙ্ক
Image

মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াই পেয়ে মুদ্রা ঋণ প্রদানে নমনীয় হচ্ছে ব্যাঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ মুদ্রা ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের লিড ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাজ্যের সবক’টি ব্রাঞ্চের কর্মকর্তাদের নিয়ে এক পর্যালোচনা সভা সংগঠিত করেছে৷ রবিবার ব্রাঞ্চ লেভেল সভা অনুষ্টিত হয় ত্রিপুরা রিজিওন্যাল অফিসে৷ ব্যাঙ্কের শাখাগুলিকে নিয়ে বৈঠক শেষে রিজিওন্যাল অফিসার আনন্দ কুমার জানান, যারা মুদ্রা ঋণের জন্য আবেদন করে থাকেন তাদের দ্রুত কিভাবে ঋণ প্রদান করা যায় সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷


কোন ধরনের গ্যারান্টার ছাড়াই মুদ্রা ঋণ প্রদানের সংস্থান রয়েছে বলে তিনি জানান৷ শিশু, কিশোর এবং যুবক এই তিন পর্যায়ে মুদ্রা ঋণ প্রদান করা হয়৷ এক্ষেত্রে যে ব্যবসা কাজে ঋণ নিয়ে থাকে তার প্রাথমিক কিছু শর্ত পরীক্ষা নিরিক্ষা করে ঋণ প্রদান করা হয় বলে জানান তিনি৷ উল্লেখ্য মুদ্রা ঋণ প্রদাণ নিয়ে ব্যাঙ্কগুলির তালবাহানায় যারপরানই ক্ষুব্ধ খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী৷ তিনি রাজ্যের লীড ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন তারা যদি মুদ্রা ঋণ প্রদানের ক্ষেত্রে গাফিলতি করে তাহলে লীড ব্যাঙ্কের মর্যাদা হারাতে হবে৷


ইউনাইটেড ব্যাঙ্কের বিরুদ্ধে রীতিমতো অভিযোগের আঙ্গুল তুলেছেন মুখ্যমন্ত্রী৷ কেননা তারা মুদ্রা ঋণ প্রদানের ক্ষেত্রেও গ্যারান্টার চাইছে৷ অথচ দেশের প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ প্রদানের ক্ষেত্রে কোন গ্যারান্টার লাগবেনা বলে ঘোষণা দিয়েছেন৷ প্রধানমন্ত্রীর ঘোষণার পরও মুদ্রা ঋণ প্রদানের ক্ষেত্রে এধরনের তাল বাহানায় রাজ্য সরকার রীতিমতো ক্ষুব্ধ৷ রাজ্য সরকার বেকারদের স্বরোজগারী করে তোলার জন্য মুদ্রা ঋণের মাধ্যমে ব্যবসা বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উৎসাহিত করতে চাইছে৷ কিন্তু ব্যাঙ্কগুলি ঋণ প্রদানের ক্ষেত্রে গড়িমসি করছে৷


বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নিশ্চিত না হলে রাজ্যের সিডি রেসিও বাড়বে না৷ রাজ্য সরকার যখন সিডি রেসিও বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সেক্ষেত্রে ব্যাঙ্কগুলির অসহযোগিতায় রীতিমতো অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী সহ রাজ্যবাসী৷ এরই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে রাজ্যের লীড ব্যাঙ্ক অবশেষে মুদ্রা ঋণ প্রদানের ক্ষেত্রে কিছুটা নমনীয় মনোভাব গ্রহণ করতেই সবক’টি শাখার কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন বলে মনে করছেন অনেকেই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top