News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরির নিশ্চিয়তার দাবিতে ১০৩২৩ শিক্ষকদের মিছিল আগরতলা
Image

চাকরির নিশ্চিয়তার দাবিতে ১০৩২৩ শিক্ষকদের মিছিল আগরতলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ শহর কাঁপিয়ে আজ মিছিল করলেন চাকরিচ্যুত শিক্ষকরা৷ তাঁদের পরিবারের সদস্যরাও ওই মিছিলে অংশ নিয়েছেন৷ মূলত, শিক্ষকতার চাকরি বহাল এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্তির উদ্দেশ্যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে গণ-ডেপুটেশন দেওয়ার মিছিল করেন তাঁরা৷ কিন্তু, আগাম অনুমতি না নেওয়ায় তাঁদের সার্কিট হাউসে গান্ধীমূর্তির পাদদেশে পুলিশ আটকে দেয়৷ ফলে, সেখানেই তাঁরা ধরনায় বসে যান৷ তাঁদের ধরনার ফলে এই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ দীর্ঘক্ষণ ধরনার পর সদর মহকুমাশাসকের কাছে তাঁরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সনদ তুলে দেন৷ বিকেল সাড়ে চারটা নাগাদ ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়৷


উচ্চ আদালতের রায়ে ত্রিপুরায় ১০৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে৷ সুপ্রিম কোর্টও ওই রায় বহাল রেখেছে৷ ফলে, ত্রিপুরা সরকার তাঁদের প্রয়োজনের তাগিদে আদালতের অনুমতিতে অ্যাডহক ভিত্তিতে নিযুক্তি দিয়েছে৷ ২০২০ সালের ৩১ মার্চ অ্যাডহক শিক্ষকদের চাকরির মেয়াদ সমাপ্ত হয়ে যাবে৷ ফলে, তাঁরা ঘোর অনিশ্চিয়তায় দিন কাটাচ্ছেন৷ তাই আজ তাঁরা ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে গণ-ডেপুটেশন দেওয়ার জন্য মিছিল সংগঠিত করেন৷


১০৩২৩ শিক্ষক সংগঠনের সভাপতি বিমল সাহা বলেন, আগামী বছর ৩১ মার্চ আদালতের রায় অনুযায়ী তাঁদের চাকরির মেয়াদ সমাপ্ত হয়ে যাবে৷ ফলে, তখন তাঁরা পরিবার প্রতিপালন কীভাবে সেই চিন্তায় তাঁদের রাতের ঘুম উবে গিয়েছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় সরকার পরিবর্তনে চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকের বিরাট অবদান রয়েছে৷ তা এখন অস্বীকার করার সুযোগ নেই৷


তিনি জানান, বিজেপির ভিজন ডকুমেন্ট অনুযায়ী সংবিধান মেনে চাকরিচ্যুত শিক্ষকদের চাকরির স্থায়ী সমাধান, যাঁদের চাকরি ৫ বছর পূর্ণ হয়েছে তাঁদের স্থায়ী শিক্ষক হিসেবে নিযুক্তি, চাকরিচ্যুত শিক্ষকদের মৃত্যু হলে পরিবারের সদস্যকে ডাই-ইন-হারনেসে চাকরি এবং অন্যান্য শিক্ষক-কর্মচারীদের মতো ছুটির সুবিধা প্রদান করার দাবিতেই আজ গণ-ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছিল৷


এদিকে, আগাম অনুমতি না নেওয়ায় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ তাঁরা পাননি৷ ফলে, মিছিল করে সার্কিট হাউস এলাকায় তাঁদের পুলিশ বাধা দেয়৷ তাতে তাঁরা সেখানেই ধরনায় বসে পড়েন৷ বিকেল সাড়ে চারটা পর্যন্ত তাঁরা সেখানে ধরনা প্রদর্শন করেন৷ প্রশাসনের তরফে শিক্ষামন্ত্রী বা অন্য মন্ত্রীর সাথে দেখা করার অনুরোধও তাঁরা প্রত্যাখ্যান করেছেন৷ অবশেষে সদর মহকুমাশাসকের কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সনদ তুলে দিয়েছেন তাঁরা৷ তাঁদের ধরনার ফলে ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল৷ তাতে, সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছিলেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top