News Flash

  • Home
  • Uncategorized
  • সমঝোতা এক্সপ্রেস বন্ধের কথা ঘোষণা করল ভারতও
Image

সমঝোতা এক্সপ্রেস বন্ধের কথা ঘোষণা করল ভারতও

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স): ভারতও নয়া দিল্লি থেকে লাহোরগামী সমঝোতা এক্সপ্রেস বন্ধের কথা ঘোষণা করে দিল ভারতও । লাহোর থেকে দিল্লিগামী সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার কথা কয়েকদিন আগেই ঘোষণা করেছিল পাকিস্তান ।


উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, ‘১৪৬০৭/১৪৬০৮ লাহোর-আটারি সমঝোতা এক্সপ্রেস বাতিলের সাম্প্রতিক যে সিদ্ধান্ত পাকিস্তান নিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ১৪০০১/১৪০০২ লিংক এক্সপ্রেস যা দিল্লি ও আটারির মধ্যে চলাচল করে তাও বাতিল করা হল’।
বৃহস্পতিবার দ্বিসাপ্তাহিক সমঝোতা ট্রেন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিল পাকিস্তান । জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রতিক্রিয়ায় পাকিস্তান যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে এটি ছিল একটি । তার আগের দিনই পাকিস্তান থেকে ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়, ভারতের সঙ্গে বাণিজ্যসম্পর্কও ছিন্ন করার কথা ঘোষণা করে প্রতিবেশী রাষ্ট্র ।


পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছিলেন তিনি যতদিন মন্ত্রী থাকবেন, ততদিন আর সমঝোতা এক্সপ্রেস চলাচল করবে না । সমঝোতা এক্সপ্রেসের কামরাগুলি ঈদ উপলক্ষে যাত্রীদের চলাচলের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছিলেন তিনি । সমঝোতা এক্সপ্রেসে পাকিস্তান থেকে ভারতে আসতে গিয়ে ওয়াঘা সীমান্তের কাছে বৃহস্পতিবার ট্রেনের মধ্যে আটকে পড়েছিলেন ১১৭ জন যাত্রী । ভারত থেকে একটি ইঞ্জিন গিয়ে ট্রেনটিকে আটারি নিয়ে আসে ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top