News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষিভিত্তিক শিল্প স্থাপনের বিষয়টিকে রাজ্য সরকার অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে : উপমুখ্যমী
Image

কৃষিভিত্তিক শিল্প স্থাপনের বিষয়টিকে রাজ্য সরকার অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে : উপমুখ্যমী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ ত্রিপুরার রাবার চাষী ও সংশ্লিষ্ট ক্ষেত্রের উদ্যোগীদের উৎসাহ দিতে প্রজ্ঞাভবনে আজ ’রাবার প্রডাকশন এণ্ড কমার্সিয়্যাল ইউটিলাইজেশন’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়৷ শিল্প ও বাণিজ্য দপ্তর এবং ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের (টি আই ডি সি) উদ্যোগে আয়োজিত এই সেমিনারের উদ্বোধন করেন উপমুখ্যমী তথা অনুষ্ঠানের মুখ্য অতিথি যীষ্ণু দেববর্মা৷ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি আই ডি সি-র চেয়ারম্যান টিঙ্কু রায়, মুখ্যসচিব ড. ইউ ভেঙ্কটেশ্বরলু, শিল্প দপ্তরের প্রধান সচিব এস আর কুমার, রাবার বোর্ডের এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. কে এন রাঘবন, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা কিরণ গিত্যে, বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিগণ এবং বিভিন্ন জায়গা থেকে আগত রাবার চাষী ও উদ্যোগীরা৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমী যীষ্ণু দেববর্মা বলেন, এই সরকারের দিশা হচ্ছে সরকার মানুষের কাছে যাবে, মানুষের যেন সরকারের কাছে আসতে না হয়৷ সেই লক্ষ্যেই সরকার পদক্ষেপ নেবে রাজ্যকে এক বিশেষ স্থানে নিয়ে যাওয়ার জন্য৷ তিনি বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর এই রাজ্যের মানুষের বিশেষ করে জনজাতি শ্রেণীর মানুষের জীবনের মানোন্নয়ন হয়েছে এবং এতে রাবার চাষের এক বিশেষ ভূমিকা রয়েছে৷ ত্রিপুরা রাজ্যে এগ্রো ইণ্ডাস্ট্রি বা কৃষিভিত্তিক শিল্পের উজ্জল ভবিষ্যতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার এ বিষয়টিকে অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে৷

এ রাজ্যে বড় বড় কারখানা বসানোর সুুযোগ না থাকলেও ছোট ছোট শিল্প যেমন কুটির শিল্প, কৃষিভিত্তিক শিল্প, পর্যটন ইত্যাদির বিকাশের উপর সরকার জোর দিচ্ছে৷ তিনি বলেন, রাবার যোগানের ক্ষেত্রে ত্রিপুরা সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে যা আমাদের গর্বের বিষয়৷ কিন্তু আরও বেশি পরিমাণে লাভ পেতে হলে আমাদের এই ক্ষেত্রের আধুনিকীকরণ করতে হবে এবং উৎপাদন বাড়াতে হবে৷ তিনি ব্যাঙ্কগুলিকে আরও বেশি প্রো-একটিভ ভূমিকা নিতে আহ্বান জানান এবং বলেন সরকার জনগণের পাশেই রয়েছে৷


আজকের অনুষ্ঠানে বক্তারা সবাই রাবারকে শুধু চাষেই সীমিত না রেখে আরও বেশি মূল্য যুক্ত করণের উপর জোর দেন৷ তাদের মতে এতেই চাষীরা ও সংশ্লিষ্ট সকলেই বেশি লাভবান হবেন৷ অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মুখ্যসচিব ড. ইউ ভেঙ্কটেশ্বরলু, টি আই ডি সি-র চেয়ারম্যান টিঙ্কু রায় ও রাবার বোর্ডের এক্সিকিউটিভ ডাইরেক্টর কে এন রাঘবন৷ স্বাগত ভাষণ রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এস আর কুমার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন দপ্তরের অধিকর্তা কিরণ গিত্যে৷ মুখ্যসচিব তাঁর ভাষণে রাবার কাঠের ফার্নিচার ও অন্যান্য রাবারজাত জিনিসপত্র ব্যবহারে উৎসাহ দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান৷ টি আই ডি সি-র চেয়ারম্যান টিঙ্কু রায় রাবার ছাড়াও অন্যান্য বনজ সম্পদকে কাজে লাগিয়ে বিকল্প অর্থনীতি গঠনের মাধ্যমে কর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ করেন৷ অনুষ্ঠানে উপমুখ্যমী পাঁচ জন সুুবিধাভোগীর হাতে ঋণ অনুমোদনপত্র তুলে দেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top