News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৭০ ধারা প্রত্যাহার : কেন্দ্রীয় সরকারের সাহসী পদক্ষেপকে স্বাগত আরএসএস-এর
Image

৩৭০ ধারা প্রত্যাহার : কেন্দ্রীয় সরকারের সাহসী পদক্ষেপকে স্বাগত আরএসএস-এর

নাগপুর ও নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): নতুন ইতিহাসের সূচনা হতে চলেছে জম্মু ও কাশ্মীরে| কাশ্মীর থেকে লাদাখকে পৃথক করে দেওয়ারও প্রস্তাব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে জম্মু ও কাশ্মীর ও লাদাখ| জম্মু ও কাশ্মীর ও লাদাখ দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলেই নিয়োগ করা হবে দু’জন লেফটেন্যান্ট গর্ভনরকে| সোমবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রস্তাব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| নরেন্দ্র মোদী সরকারের এই ‘সাহসী’ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)| জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রস্তাব প্রসঙ্গে আরএসএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কেন্দ্রীয় সরকারের সাহসী পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি| জম্মু ও কাশ্মীরের পাশাপাশি সমগ্র দেশের স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় ছিল| স্বার্থপর উদ্দেশ্য ও রাজনৈতিক বিভেদ ভুলে, প্রত্যেকের এই পদক্ষেপকে স্বাগত জানানো উচিত এবং সমর্থন করা উচিত|’

প্রসঙ্গত, নতুন করে জম্মু ও কাশ্মীর ‘পুনর্গঠন’-এর পথে নরেন্দ্র মোদী সরকার| সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার| ফলে নতুন করে সূচনা হতে চলেছে জম্মু ও কাশ্মীরের ইতিহাস| একইসঙ্গে কাশ্মীর থেকে লাদাখকে পৃথক করে দেওয়ারও প্রস্তাব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে জম্মু ও কাশ্মীর ও লাদাখ| জম্মু ও কাশ্মীর ও লাদাখ দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলেই নিয়োগ করা হবে দু’জন লেফটেন্যান্ট গর্ভনরকে| কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে বিধানসভা থাকবে, তবে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা থাকবে না| জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রস্তাবকে সমর্থন করেছে এআইএডিএমকে, বিজু জনতা দল (বিজেডি), শিবসেনা এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)| তবে, ৩৭০ ধারা প্রত্যাহারের প্রস্তাবকে বিরোধিতা করেছে কংগ্রেস, নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) এবং এমডিএমতে| কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে ‘বেদনাদায়ক’ আখ্যা দিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-এর সহ-সভাপতি ওমর আবদুল্লা|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top