News Flash

  • Home
  • Uncategorized
  • মানহানির মামলায় অব্যাহতি পেলেন মন্ত্রী রতন নাথ
Image

মানহানির মামলায় অব্যাহতি পেলেন মন্ত্রী রতন নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ সিপিআইএম নেতা গৌতম দাসের মানহানি মামলায় অভিযুক্ত প্রাক্তন বিরোধী দলনেতা তথা বর্তমান মন্ত্রী রতনলাল নাথকে আদালত অব্যাহতি দিয়েছে৷ মানহানি মামলায় কোনও তথ্য-প্রমাণ তাঁর বিরুদ্ধে আদালতে প্রমাণিত হয়নি৷ তাই, আজ অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতের বিচারক সর্বজিৎ চৌধুরী ওই মামলা নিস্পত্তি করে অভিযুক্তের বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন৷


প্রসঙ্গত, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সিপিএম-এর কোনও অবদান ছিল না, তবুও তৎকালীন বামফ্রন্ট সরকার সে-দেশের সম্মাননা নিজেদের প্রাপ্তি হিসেবে গ্রহণ করেছিল৷ তদানীন্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সেই সম্মাননা নিজে গ্রহণ করেছিলেন৷ রাজ্যের অবদান নয়, নিজেদের অবদান ছিল, এই দাবিতে তিনি ওই সময় বাংলাদেশের সম্মাননা গ্রহণ করেছিলেন৷ তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মন্ত্রী রতন লাল নাথ এই অভিযোগ করেছিলেন৷ সাথে তিনি আরও বলেছিলেন, সিপিএম নেতা গৌতম দাসের সাথে বাংলাদেশের যোগাযোগ রয়েছে৷ কারণ, তিনি প্রায়ই বাংলাদেশে যাতায়াত করেন৷ তিনি বাংলাদেশ সরকারকে ভুল বুঝিয়ে ওই সম্মাননার ব্যবস্থা করেছিলেন৷ ওই সমস্ত বিষয় সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছিলেন রতন লাল নাথ৷ এর পরই সিপিএম নেতা গৌতম দাস রতন লাল নাথ এবং স্থানীয় এক দৈনিক পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন৷


২০১২ সালে গৌতম দাস তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন৷ ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারার ওই মামলা করেছিলেন দাস৷ এর পর থেকে আদালতে শুনানি শুরু হয়৷ বাদি-বিবাদি উভয়পক্ষের বক্তব্য শুনেছেন আদালত৷ তাছাড়া, বিভিন্ন তথ্য-প্রমাণ আদালতে পেশ করা হয়েছে৷ আজ ওই মামলায় চূড়ান্ত শুনানির আদালত অভিযুক্তদের সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে৷ আদালত থেকে বেরিয়ে রতন লাল নাথ জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে মানহানির কোনও প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছেন অভিযোগকারী৷ কারণ, ওই সময় সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের সম্মাননা নিয়ে প্রকৃত সত্যই তুলে ধরেছিলাম৷ তাই, আজ আদালত মানহানির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top