News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় ৩৬টি পার্কিং ও ২২টি নো-পার্কিং জোন চিহিণত, বিজ্ঞপ্তি জারি
Image

আগরতলায় ৩৬টি পার্কিং ও ২২টি নো-পার্কিং জোন চিহিণত, বিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ রাজধানীশহর আগরতলায় পার্কিং জট নিরসনে জেলা প্রশাসন নির্দিষ্ট স্থান চিহিণত করে বিজ্ঞপ্তি জারি করেছে৷ তাতে, আগরতলা শহরে ৩৬টি পার্কিং জোন এবং ২২টি নো পার্কিং জোন রয়েছে৷ তবে, পার্কিং জোনেও আংশিক নো-পার্কিং হিসেবে চিহিণত করা হয়েছে৷


গত ২২ জুলাই ত্রিপুরা হাইকোর্ট বেআইনি পার্কিং বন্ধে রাজ্য সরকার এবং আগরতলা পুর নিগমকে কড়া নির্দেশ দিয়েছিল৷ ওই নির্দেশ পালনে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক পার্কিং এবং নো-পার্কিং জোন নির্দিষ্টভাবে চিহিণত করে বিজ্ঞপ্তি জারি করেছে৷ শুধু তা-ই নয়, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নিদান দিয়েছেন তিনি৷


পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে আগরতলা শহরে ৩৬টি স্থান পার্কিং জোন হিসেবে চিহিণত হয়েছে৷ কিন্তু, ওই স্থানগুলির অধিকাংশকেই আংশিক পার্কিংয়ের অনুমতি দেওয়া হয়েছে৷ শুধু পুরাতন মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র ভবন চৌমুহনি থেকে ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় পার্কিংয়ের অনুমতি দেওয়া হয়েছে৷ বাকি জায়গাগুলিতে পার্কিংয়ের আংশিক অনুমতি দেওয়া হয়েছে৷


এদিকে, আগরতলা শহরে ২২টি স্থানে নো-পার্কিং জোন ঘোষণা দেওয়া হয়েছে৷ সেখানে কোনও যানবাহন পার্কিংয়ে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে৷ এই আদেশ আগরতলা পুর নিগম, পশ্চিম জেলার পুলিশ সুপার এবং ট্রাফিক পুলিশ সুপারকেও জানিয়েছেন পশ্চিম জেলাশাসক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top