News Flash

  • Home
  • Uncategorized
  • জনগণের আস্থা কমছে পিডিপি ও ন্যাশনাল কনফারেন্সের উপর : জিতেন্দ্র সিং
Image

জনগণের আস্থা কমছে পিডিপি ও ন্যাশনাল কনফারেন্সের উপর : জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.) : ৩৭০ এবং ৩৫এ ধারা নিয়ে পাল্টা জম্মু ও কাশ্মীরের দুই রাজনৈতিক দল পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্সের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জিতেন্দ্র সিং। পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্সের প্রতি জনগণের আস্থা ক্রমেই কমতে শুরু করেছে তাই চিৎকার চেঁচামেচি করছে বলে দাবি করেছেন তিনি।

সোমবার জিতেন্দ্র সিং জানিয়েছেন, পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্সের প্রতি জনগণের আস্থা ক্রমেই কমতে শুরু করেছে। আর সেটা ভালই বুঝতে পেরেছে দুই দলের নেতারা। বংশানুক্রমিক ভাবে পাওয়া ১০ শতাংশ ভোটব্যাঙ্ক হাতছাড়া হওয়ার ভয় পেয়েছে তারা। পরিস্থিতি পরিবর্তন হলে ৩০-৪০ বছর ধরে তৈরি হওয়া সাম্রাজ্যের পতন হবে তাদের। 
উল্লেখ করা যেতে পারে রবিবার পিডিপি মেহবুবা মুফতি জানিয়েছিলেন, সংবিধানে বর্ণিত ৩৭০ এবং ৩৫এ ধারা রক্ষা করাই পিডিপির প্রধান লক্ষ্য। পাশাপাশি কাশ্মীরের পরিচিত রক্ষা করতে তৎপর তারা। কাশ্মীরে যে বাড়তি ১০০০০ নিরাপত্তা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকার তারও বিরোধিতা করেছেন মেহবুবা। অন্যদিকে ৩৭০ ধারা অবলুপ্ত হলে পরিস্থিতিতে যে আরও জটিল হয়ে উঠবে তা সাফ জানিয়ে দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top