News Flash

  • Home
  • Uncategorized
  • ৮০০ কোটি টাকার অনিয়ম, প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীরবিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত শুরু
Image

৮০০ কোটি টাকার অনিয়ম, প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীরবিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ ত্রিপুরার প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত শুরু হয়েছে৷ পূর্ত দফতরের কাজ অনুমোদনে পদ্ধতিগত অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের জন্য প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরীকে সমন পাঠিয়েছে ভিজিল্যান্স৷ শুধু তা-ই নয়, পূর্ত দফতরের তদানীন্তন ইঞ্জিনিয়ার-ইন চিফ সুনীল ভৌমিককেও ভিজিল্যান্স সমন পাঠিয়েছিল৷ তিনি হাজিরা দিয়েছেন ঠিকই, তবে বক্তব্যে ভিজিল্যান্স আধিকারিকরা সন্তুষ্ট নন বলে সূত্রের খবর৷


ত্রিপুরায় ২০০৮-২০০৯ অর্থবছরে পূর্ত দফতরে ৮০০ কোটি টাকার কাজ অনুমোদনে পদ্ধতিগত অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে৷ ওই অনিয়মের জন্য ভিজিল্যন্স প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিপিএম বিধায়ক বাদল চৌধুরী এবং ত্রিপুরা সরকারের প্রাক্তন ইঞ্জিনিয়ার-ইন চিফ সুনীল ভৌমিককে সমন পাঠিয়েছে৷ সূত্রের খবর, আজ সুনীল ভৌমিক ভিজিল্যান্স আধিকারিকদের সামনে হাজির হয়েছেন৷ তাঁর কাছে ওই অনিয়ম নিয়ে বিভিন্ন প্রশ্ণের জবাব চেয়েছেন তদন্তকারী আধিকারিকরা৷ সূত্রের খবর, অনেক প্রশ্ণেরই সদুত্তর দেননি তিনি৷ ফলে, তাঁকে আবারও ডাকবে ভিজিল্যান্স৷


এদিকে, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরী ভিজিল্যান্সের সমনপ্রাপ্তি স্বীকার করেছেন৷ তিনি বলেন, আজ ভিজিল্যান্সের একটি চিঠি পেয়েছি৷ তাতে, আগামীকাল ভিজিল্যান্স দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ তিনি বলেন, আপাতত ভিজিল্যান্সের আধিকারিকদের মুখোমুখি হওয়া সম্ভব নয়৷ কারণ, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আগরতলার বাইরে রয়েছি৷ তাঁর দাবি, এ-কথা ভিজিল্যান্স আধিকারিকদের টেলিফোনে জানিয়েছি৷


তাঁর কথায়, নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনী ক্ষেত্র ছেড়ে যাওয়া সম্ভব হচ্ছে না৷ তাছাড়া, শারীরিক অবস্থাও ভালো নয়৷ ফলে, আগামী সেপ্ঢেম্বরে তাঁদের সাথে দেখা সম্ভব হবে বলে জানিয়ে দিয়েছি৷ তিনি বলেন, কী কারণে ভিজিল্যান্স যেতে বলছে তা এখনও পরিষ্কার নয়৷ তাছাড়া, কারণ না জেনে যাওয়াও সম্ভব নয়৷ তাঁর দাবি, ভিজিল্যান্স আধিকারিকদের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে আমাকে কেন ডাকা হচ্ছে তা অবশ্যই তাঁদের জানাতে হবে৷

কারণ, আমাকেও প্রস্তুতি নিতে হবে৷ এমনিতেই ডাকলে যাওয়া সম্ভব নয়, তাই পরবর্তী সময়ে দিন তারিখ স্থির করতে বলেছি, বলেন তিনি৷
প্রসঙ্গত, বাম আমলে বহু দুর্নীতি হয়েছে, এমন অভিযোগ রয়েছে৷ প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন আমলার বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের ঘটনায় মনে করা হচ্ছে, ত্রিপুরায় বাম আমলের সমস্ত দুর্নীতি এখন গর্ত খুড়ে বের করবে বিজেপি জোট সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top