News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা হচেচ্ছ, অভিযোগ বামফ্রন্টের
Image

পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা হচেচ্ছ, অভিযোগ বামফ্রন্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷৷ আগামী ২৭ জুলাই ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে নির্বাচন হতে যাচ্ছে তাকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে বিজেপি সরকার এবং ক্ষমতাসীন দলের আশ্রিত দুষৃকতীরা৷ এই নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ এই অভিযোগ ত্রিপুরা রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধরের৷


রবিবার এক প্রেসমিটে তিনি এই অভিযোগ করেছেন৷ নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য তিনি বামফ্রন্টের তরফে সরকারের চিন্তাধারার তীব্র নিন্দা জানান৷ কারণ এক দিকে বিপ্ল কুমার দেব মুখ্যমন্ত্রী, আবার তিনি দলের প্রদেশ সভাপতিও৷ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে সমস্যা হতে পারে এই আশঙ্কা থেকে বামফ্রন্টের তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করতে চাইলেও তিনি সময় দেননি৷ তিনি বামফ্রন্টের প্রতিনিধিদের তাঁদের বক্তব্য লিখিতভাবে দেওয়ার জন্য বলেছিলেন, তাঁরা এর তীব্র বিরোধিতা করেছেন বলেও জানান বিজন৷ নির্বাচনকে প্রহসনে পরিণত করার প্রতিবাদ জানিয়ে আগামী ১৮ জুলাই আগরতলায় ধরনা কর্মসূচি পালন করবে বামফ্রন্ট বলেও জানান বিজন ধর৷


রাজ্যে প্রায় সব কয়টি ব্লকে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য কিংবা জমা করতে বাধা দেওয়া হয়েছে৷ এমন-কি পশ্চিম জেলার অন্তর্গত ডুকলি ব্লকে বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে বিডিও-র সামনে বিজেপি আশ্রিত দুষৃকতীরা মনোনয়নপত্র টেনে নিয়ে ছিঁড়ে ফেলে৷ এই বিষয়ে বামফ্রন্ট প্রার্থীরা বিডিও-র কাছে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানালে তিনি কিছু দেখেননি বলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ করেন বামফ্রন্ট নেতা বিজন ধর৷


তিনি বলেন, যে সকল বিরোধী প্রার্থী তীব্র বাধা উপেক্ষা করে মনোনয়পত্র জমা করেছেন তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের চেষ্টা চালানো হয়েঠে৷ তবে যতই বাধাবিপত্তি আক্রমণ চলুক না-কেন, বামফ্রন্ট মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ের জন্য নির্বাচনী ময়দানে থাকবে বলেও এদিন জানিয়ে দেওয়া হয়ছে বামফ্রন্টের তরফে৷


বিজন বলেন, রাজ্যের নগর সংস্থাগুলির উপ-নির্বাচনে বিরোধীরা ৯৬ শতাংশ আসনে প্রার্থী দিতে পারেনি৷ আর এখন পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা ৮৬ শতাংশ আসনে প্রার্থী দিতে পারেননি বলে অভিযোগ করেন তিনি৷ যা গণতন্ত্রের পক্ষে অশনি সঙ্কেত৷ বিজেপি সরকার ত্রিপুরার ক্ষমতায় আসার পর একটি নির্বাচনও অবাধ ও শান্তিপূর্ণ হয়নি বলে অভিযোগ করেন তিনি৷ আজকের সাংবাদিক সম্মেলনে সিপিআইএম-এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস-সহ শরিক দলগুলির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top