News Flash

  • Home
  • Uncategorized
  • হাতির মৃত্যু এবং হাতির আক্রমণে মানব-হত্যার ঘটনায় উত্তর-পূর্বাঞ্চলে শীর্ষে অসম, উদ্বেগ
Image

হাতির মৃত্যু এবং হাতির আক্রমণে মানব-হত্যার ঘটনায় উত্তর-পূর্বাঞ্চলে শীর্ষে অসম, উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ হাতির মৃত্যু এবং হাতির পায়ের তলায় পিষে মানব-হত্যার ঘটনায় পূর্বোত্তরে শীর্ষে রয়েছে অসম৷ গত পাঁচ বছরের হিসাব ঘেঁটে এই চিত্র উঠে এসেছে৷ একইসাথে মিজোরাম এবং মণিপুরে এধরনের একটি ঘটনাও ঘটেনি, এই তথ্যও জানা গিয়েছে৷ এদিকে, সর্বশেষ হাতীসুমারী অনুযায়ী অসমে সবচেয়ে বেশী হাতি রয়েছে৷ সাংসদ প্রতিমা ভৌমিকের তারকাচিহ্ণবিহীন প্রশ্ণের জবাবে লোকসভায় কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়ো এই তথ্য দিয়েছেন৷

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ২০১৭ সালে সর্বশেষ গণনা অনুযায়ী সারা দেশে ২৯,৯৬৪টি হাতী রয়েছে৷ মূলত, হাতীবহুল রাজ্যগুলি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই হাতির সংখ্যা নিরূপণ করা হয়েছে৷ তিনি জানান, ২০১২ সালে হাতীসুমারী অনুসারে হাতীর সংখ্যা ছিল ২৯,৩৯১-৩০,৭১১৷ তাতে স্পষ্ট, গত পাঁচ বছরে হাতির সংখ্যা স্থিতিশীল অবস্থায় রয়েছে, বলেন তিনি৷

এদিন তিনি লোকসভায় জানান, ২০১৭ সালের সর্বশেষ গণনা অনুসারে পূর্বোত্তরে অন্য রাজ্যের তুলনায় অসমে সবচেয়ে হাতি পাওয়া গিয়েছে৷ অসমে ৫৭১৯টি হাতী রয়েছে৷ তাছাড়া, মেঘালয়ে ১৭৫৪টি, অরুনাচল প্রদেশে ১৬১৪টি, নাগাল্যান্ডে ৪৪৬টি, ত্রিপুরায় ১০২টি মণিপুরে ৯টি এবং মিজোরামে ৭টি হাতী পাওয়া গিয়েছে৷ তাঁর কথায়, পূর্বোত্তরে হাতীর প্রজনন হার স্বাস্থ্যকর৷

কেন্দ্রীয় মন্ত্রী জানান, পূর্বোত্তরে রাজ্যগুলির মধ্যে হাতির প্রজনন অসমে সবচেয়ে ভাল৷ কিন্তু, তার বিপরীত চিত্রও অসমে খুবই করুন৷ তাঁর কথায়, অসমে সবচেয়ে বেশী পাওয়া গিয়েছে৷ তেমনি, হাতির মৃত্যুতে এবং হাতির পায়ের তলায় পিষে মান-হত্যার ঘটনাতেও অসম শীর্ষস্থানে রয়েছে৷ গত বছরে অসমে বছরভিত্তিক ঘটনার তথ্য তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০১৪-১৫ অর্থবছরে ২০টি, ২০১৫-১৬ অর্থবছরে ১৮টি, ২০১৬-১৭ অর্থবছরে ২৭টি, ২০১৭-১৮ অর্থবছরে ৪৪টি এবং ২০১৮-১৯ অর্থবছরে ১৯টি হাতীর মৃত্যুর ঘটনা ঘটনা ঘটেছে৷ বিভিন্ন কারণে হাতির মৃত্যুর ঘটনা অসমে সবচেয়ে বেশি হয়েছে৷ তার মধ্যে অন্যতম ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু অসমে সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে৷ রেল লাইন পার হওয়ার ট্রেনের ধাক্কায় হাতীর মৃত্যুর বহু ঘটনা ঘটেছে অসমে৷

পূর্বোত্তরের অন্য রাজ্যগুলিতেও হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে৷ তবে, অসমের তুলনায় অপেক্ষাকৃত কম হাতির মৃত্যু হয়েছে ওই রাজ্যগুলিতে৷ কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, গত পাঁচ বছরে মেঘালয়ে ১১টি, নাগাল্যান্ডে ৯টি এবং ত্রিপুরায় ১টি হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে৷ সাথে তিনি যোগ করেন, অরুনাচল প্রদেশ, মিজোরাম এবং মণিপুরে গত পাঁচ বছরে একটিও হাতী মৃত্যুর ঘটনা ঘটেনি৷

এদিন তিনি আরও জানান, হাতির পায়ের তলায় পিষে মান-হত্যার ঘটনায়ও অসম শীর্ষে রয়েছে৷ বছরভিত্তিক হিসেব তুলে ধরে তিনি বলেন, অসমে ২০১৪-১৫ অর্থবছরে ৫৪ জন, ২০১৫-১৬ অর্থবছরে ৩১ জন, ২০১৬-১৭ অর্থবছরে ৯১ জন, ২০১৭-১৮ অর্থবছরে ৭২ জন এবং ২০১৮-১৯ অর্থবছরে ৮৪ জনের মৃত্যু হয়েছে৷ তাঁর কথায়, পূর্বোত্তরের অন্যান্য রাজ্যের তুলনায় অসমে হাতির পায়ের তলায় পিষে মানব-হত্যার ঘটনা অনেক বেশী ঘটেছে৷ তাতে স্পষ্ট, গত পাঁচ বছরে শুধু অসমে ৩৩২ জন হাতীর পায়ের তলায় পিষে প্রাণ হারিয়েছেন৷

কেন্দ্রীয় জানান, পূর্বোত্তরের আরো চারটি রাজ্যে এমন ঘটনার তথ্য রয়েছে৷ তাঁর কথায়, গত পাঁচ বছরে মেঘালয়ে ২৬ জন, নাগাল্যান্ডে ৪ জন, ত্রিপুরায় ৩ জন এবং অরুনাচল প্রদেশে ২ জনের হাতীর আক্রমণে মৃত্যু হয়েছে৷ তবে, মিজোরাম এবং মণিপুরে এমন কোন ঘটনা ঘটেনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top