News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতারণার অভিযোগের পর মুখ খুললেন সোনাক্ষী
Image

প্রতারণার অভিযোগের পর মুখ খুললেন সোনাক্ষী

মুম্বই, ১২ জুলাই (হি. স.) : প্রতারণার দায়ে অভিযুক্ত বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা!  বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় দায়ের হল মামলা। এবার সেই অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী স্বয়ং। মাইক্রো ব্লগিং সাইট টুইটারকেই হাতিয়ার করে নিজের প্রতিক্রিয়ায় অভিযোগকারী অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে পাল্টা কুত্সা রটানোর অভিযোগ করলেন সোনাক্ষী। 

প্রসঙ্গত, শুক্রবার উত্তর প্রদেশের কাটঘর পুলিশ স্টেশনে সোনাক্ষী সিনহার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) ও ৪০৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে মঞ্চে অনুষ্ঠান করার জন্য ২৪ লক্ষ টাকা নিয়েছিলেন সোনাক্ষী সিনহা। কিন্তু, টাকা নিয়েও অনুষ্ঠানে যাননি জনপ্রিয় এই অভিনেত্রী। এই বিষয়ে সোনাক্ষী সিনহার বিরুদ্ধে কাটঘর পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) ও ৪০৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার মুম্বইয়ে সোনাক্ষী সিনহার বাসভবনে যায় উত্তর প্রদেশ পুলিশের একটি দল। কিন্তু, সেই সময় বাড়িতে ছিলেন না সোনাক্ষী। পরে প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে নিজের ‘বেবি বেদি’ নামক টুইটার হ্যান্ডেল থেকে সোনাক্ষী সিনহা টুইট করে জানান, “একটি অনুষ্ঠানের আয়োজক, যিনি নিজের প্রতিশ্রুতি রাখতে পারেন না, তিনি সম্ভবত আমার কাচের মতো স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করে দ্রুত অর্থ উপার্জন করতে পারেন। তদন্তের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আমার সম্পূর্ণ সহযোগিতা রয়েছে। এমন একজন নির্লজ্জ্ব মানুষের অনৈতিক অভিযোগগুলি প্রচার না করার জন্য মিডিয়াকে অনুরোধ করছি।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top