News Flash

  • Home
  • Uncategorized
  • উইম্বলডনের মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে সেরেনা, শেষ চারে হালেপও

উইম্বলডনের মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে সেরেনা, শেষ চারে হালেপও

লন্ডন, ১০ জুলাই (হি.স.) : উইম্বলডনের মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন সেরেনা উইলিয়ামস৷ কোয়ার্টার ফাইনালের বাধা টপকালেন প্রাক্তন এক নম্বর টেনিস তারকা সিমোনা হালেপও৷ ২৩টি গ্র্যান্ড স্লামজয়ী একাদশ বাছাই সেরেনা কোয়ার্টার ফাইনালে পরাজিত করেন স্বদেশীয় অ্যালিসন রিস্ককে৷ বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ৫৫ নম্বরে থাকা আবাছাই রিস্কের বিরুদ্ধে ২ ঘণ্টা ১ মিনিটের লড়াইয়ে একটি সেট খোয়াতে হয় সেরেনাকে৷

প্রথম সেট ৬-৪ গেমে জিতে নেন সেরেনা৷ দ্বিতীয় সেটে ৪-৬ গেমে হার মানেন তিনি৷ নির্নায়ক সেটে অবশ্য কোনও ভুল করেননি ৬ বারের উইম্বলডনের চ্যাম্পিয়ন উইলিয়ামস৷ তৃতীয় সেটে ৬-৩ গেমে তিনি উড়িয়ে দেন অ্যালিসনকে৷ সেমিফাইনালে সেরেনা মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের বার্বোরা স্ট্রাইকোভার৷ বিশ্বের ৪৪ নম্বর আবাছাই চেক তারকা অপর কোয়ার্টার ফাইনালে পরাস্ত করেছেন ১৯ নম্বর বাছাই ব্রিটিশ তরুণী জোহানা কোন্তাকে৷ ১ ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে স্ট্রাইকোভা ম্যাচ জেতেন ৭-৬ (৭/৫), ৬-১ সেটে৷

অন্যদিকে সেমিফাইনালে উঠেছেন সপ্তম বাছাই রোমানিয়ান তারকা সিমোনা হালেপও৷ কোয়ার্টার ফাইনালে প্রাক্তন এক নম্বর হালেপ পরাজিত করেন চিনের শুই ঝ্যাংকে৷ প্রায় স্ট্রাইকোভার ঢংয়েই ঝ্যাংকে পরাস্ত করেন হালেপ৷ ১ ঘণ্টা ২৭ মিনিটের লড়াইয়ে হালেপ টাই-ব্রেকারে প্রথম সেট জেতেন ৭-৬ (৭/৪) গেমে৷ দ্বিতীয় সেটে ৬-১ গেমে চিনা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নেন সিমোনা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top