News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় বিয়ে করার স্বামীর বিরুদ্ধে থানার দ্বারস্থ প্রথমা
Image

দ্বিতীয় বিয়ে করার স্বামীর বিরুদ্ধে থানার দ্বারস্থ প্রথমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই ৷৷ প্রথমাকে রেখে দ্বিতীয় বিয়ে করল স্বামী৷ প্রথম স্ত্রী থানার দ্বারস্থ৷ ২০১৩ সালে কুলাই বাসুদেব পাড়ার সঞ্চিতা দেবকে মধ্য কচুছড়ার বাসিন্দা সুনীল দাস ভালোবেসে বিয়ে করেছিল৷ বিয়ের কিছু দিন ভালো কাটলেও তারপর থেকেই সংসারে অশান্তি লেগে থাকে৷ সুনীল প্রায় সময়ই তার স্ত্রীকে মারধোর করতো৷ অশান্তি সহ্য করতে না পেরে সুনীল কে ছেড়ে বাপের বাড়ি চলে আসে সঞ্চিতা৷ বিগত এক বছর ধরে তারা আলাদাভাবে রয়েছে৷

এই লম্পট সুনীলের বিরুদ্ধে আগে আরো দুইটি মামলা করেছিল সঞ্চিতার পরিবার৷ গত ৫ জুলাই সুনীল দাস তার প্রথম স্ত্রীকে রেখে আরেকটি বিয়ে করে৷ এই খবর গৃহবধূ জানতে পেরে প্রথমে আমবাসা থানার দ্বারস্থ হয়৷ কিন্তু থানা থেকে কোন সদুত্তর না পাওয়ায়, রবিবার বিকেলে কচুছড়া থানায় লিখিতভাবে মামলা করে তার স্বামীর বিরুদ্ধে৷ জানা যায় এই লম্পট সুনীলের বিরুদ্ধে আগে আরো কয়েকটি প্রতারণার মামলা রয়েছে৷

এক সাক্ষাৎকারে সঞ্চিতা জানায় বিগত এক বছর ধরে তারা আলাদা৷ তাদের একটি ছেলে সন্তান রয়েছে, কিন্তু তাদের কে ঠকিয়ে তার স্বামী সুনীল দাস আরেকটি বিয়ে করেছে৷ এই বিষয়ে আমবাসা ও কচুছড়া থানায় মামলা করলেও পুলিশের ভূমিকা নীরব, নিরিহ এই গৃহবধূর পাশে কেউ দাঁড়াচ্ছে না৷ জানা গেছে দীর্ঘদিন ধরেই লম্পট সুনীল দাস মানুষকে বিভিন্নভাবে প্রতারণায় ফেলছে৷ তার বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতারণার মামলা রয়েছে থানায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top