News Flash

  • Home
  • Uncategorized
  • পুনেতে গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন
Image

পুনেতে গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

পুনে, ৭ জুলাই (হি.স.) : রবিবাসরীয় সকালে  গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। নিহত তিন। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি পুনের দেহু রোডে ঘটেছে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যা গাড়িটি কার্যত দুমড়ে মুচড়ে গিয়ে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এদিন পুনে-বেঙ্গালুরুর দেহু রোডে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ব্যাপকতা এতটাই ছিল যে গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির থেকে গুরুতর জখম আরোহীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। নিহতদের শনাক্ত করা গিয়েছে। নিহতরা হলেন অভিষেক শর্মা, সুরজ রাজেন্দ্র মাঞ্জের, পরাগ হারেগেওয়ার। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার জেরে অভিযোগ দায়ের করে তদন্ত করছে পুলিশ। এই দুর্ঘটনার জেরে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top