ফ্লোরিডা, ৭ জুলাই (হি.স.) : বিস্ফোরণে কেঁপে উঠল বিলাসবহুল শপিং মল। গুরুতর জখম ২৩। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি আমেরিকার দক্ষিণ ফ্লোরিডা ঘটেছে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে গ্যাস লিক করে এই বিস্ফোরণটি হয়েছে। প্রশাসনিক তৎপরতায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে শপিং মলের একাংশ পুরোপুরি ভেঙে পড়েছে। স্থানীয় দমকলের তরফে জানানো হয়েছে ঘটনাস্থলে আর কোনও আহত রয়েছে কিনা তার খোঁজ চলছে। হাসপাতালে ভর্তি হওয়া একজন আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।এর পেছনে কোনও নাশকতার ছক রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
দমকল বিভাগের স্থানীয় অধিকর্তা জোয়েল গর্ডন জানান, শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় শপিং মলের ভিতরে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি জিম বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে শপিং মলের একাংশ ভেঙে পড়েছে।
বিস্ফোরণের জেরে শপিং মলের মধ্যে থাকা একটি পিৎজা রেস্তোরাঁয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শপিং মলের ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।



















