News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা রেল স্টেশন ও চন্দ্রপুর আইএসবিটিতে টিআরটিসি চালু করছে প্রিপেড টেক্সি কাউন্টার
Image

আগরতলা রেল স্টেশন ও চন্দ্রপুর আইএসবিটিতে টিআরটিসি চালু করছে প্রিপেড টেক্সি কাউন্টার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই ৷৷ আগরতলা রেলস্টেশন এবং চন্দ্রপুর আইএসবিটিতে চালু হচ্ছে প্রিপেড টেক্সি কাউন্টার৷ পরিচালনা করবে ত্রিপুরা সড়ক পরিবহণ নিগম৷ এছাড়া আগরতলা শহরে আগস্ট মাসের শুরুতেই চালু হচ্ছে টাউন বাস৷ ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের চেয়ারম্যান দীপক কুমার মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান৷ রাজ্য সরকার রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে৷ রাজ্যের বিভিন্ন স্থানে যেসব টিআরটিসি অফিস রয়েছে সেগুলিকে পুনরুজ্জীবিত করে টিআরটিসিকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে৷

টিআরটিসি’র উপর বিশেষ কিছু দায়িত্বও অর্পিত হয়েছে৷ রাজ্যের সবকটি মোটরস্ট্যান্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে টিআরটিসি’র উপর৷ টিআরটিসি’র চেয়ারম্যান দীপক কুমার মজুমদার বুধবার সাংবাদিকদের জানান আগরতলা রেলস্টেশন এবং চন্দ্রপুর আইএসবিটিতে আগামী ২০ জুলাই থেকেই চালু হচ্ছে প্রিপেড টেক্সি পরিষেবা৷ দুটি স্থানেই টিআরটিসি’র পরিচালনায় প্রিপেড টেক্সি কাউন্টার থাকবে৷ যাত্রীরা যাতে নিরাপদে নির্ধারিত ভাড়ায় যাতায়াত করতে পারেন সেজন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ প্রিপেড পরিষেবা প্রদানের ইচ্ছুক টেক্সির মালিকদের স্থানীয় প্রিপেড কাউন্টারে নাম নথিভুক্ত করাতে হবে৷ অন্যথায় তাদেরকে পরিষেবার আওতায় অন্তর্ভুক্ত করা হবে না৷ দীপকবাবু বলেন, বহির্রাজ্য থেকে রাজ্যে পর্যটক আগমনের সংখ্যা দিন দিন বাড়ছে৷ প্রিপেড পরিষেবা না থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে যাত্রী সাধারণকে৷ এইসব বিষয় বিবেচনা করেই রাজ্য সরকার রাজ্যের প্রিপেড পরিষেবা আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে৷ বর্তমানে একমাত্র আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে প্রিপেড পরিষেবা চালু রয়েছে৷ সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে টিআরটিসি’র চেয়ারম্যান জানান আগামী আগস্ট মাসের গোড়াতেই আগরতলা শহরের রাস্তায় নামবে টাউন বাস৷ আগরতলা সহ রাজ্যের সর্বত্রই যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷ উল্লেখ্য, বর্তমান ব্যবস্থায় অটো কিংবা অন্যান্য যানবাহনগুলো যাত্রীদের অনেক ক্ষেত্রেই পকেট কাটার কারিগড়ে পরিণত হয়েছে৷ প্রিপেড ব্যবস্থা চালু হলে এই সমস্যা থেকে উত্তরণের পথ বেড়িয়ে আসবে৷

Releated Posts

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top