News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত ভোট : মনোনয়নপত্র জমা দিলেন সিপিএম প্রার্থীরা
Image

পঞ্চায়েত ভোট : মনোনয়নপত্র জমা দিলেন সিপিএম প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি ৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ মঙ্গলবার পশ্চিম জেলার বর্তমান সভাধীপতি সহ ছয় জন জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ পাঁচটি পঞ্চায়েত সমিতির আসনেও মনোনয়ন পত্র জমা দেওয়া হবে৷ গ্রাম পঞ্চায়েতেও লড়বে সিপিআইএম৷ এজন্য নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয়েছে৷


আগামী ২৭শে জুলাই ত্রিস্তব পঞ্চায়েত নির্বাচন রাজ্যের শাসক দল বিজেপি সবক’টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের প্রার্থীদের নাম ধাম ইতিমধ্যেই ঘোষণা করেছে৷ প্রধান বিরোধীদল সিপিআইএম কিছুটা বিলম্ব হলেও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন৷ মঙ্গলবার সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর সাংবাদিক সম্মেলনে জানান প্রথম ধাপে পশ্চিম জেলার পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদের আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু করেছেন দলীয় প্রার্থীরা৷ পশ্চিম জেলার জেলা সভাধীপতি দীপিল দাস সহ ছয় জন মঙ্গলবার পশ্চিম জেলার জেলা শাসক অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷

এর মধ্যে দুজন মহিলাও রয়েছেন৷ রাজ্যের অন্যান্য স্থানেও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাসক দল৷
এ প্রসঙ্গে সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর বলেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হোক৷ এবিষয়ে তিনি বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষন করেছেন৷ ভয়মুক্ত পরিবেশ তৈরি হলে সিপিআইএম প্রার্থীরা জয় নিশ্চিত করতে পারবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top