News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় প্রশিক্ষণ নিয়ে রাজ্যে বেকারত্ব ঘুচল ১০১৬ জনের
Image

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় প্রশিক্ষণ নিয়ে রাজ্যে বেকারত্ব ঘুচল ১০১৬ জনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ ত্রিপুরায় প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় প্রশিক্ষণ নিয়ে ১,০১৬ জনের কর্মসংস্থান হয়েছে৷ ফলে, তাঁদের স্থায়ীভাবে বেকারত্ব ঘুচেছে বলেই মনে করা হচ্ছে৷ আরও ৫ হাজার ৬৫ জনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে৷ তাঁদের কর্মসংস্থানের প্রক্রিয়া চলছে৷ আজ এই তথ্য তুলে ধরেছেন স্কিল ডেভেলপমেন্ট অধিকর্তা স্মিতা মল এমএস৷ তাঁর কথায়, ২০২০ সালের মার্চের মধ্যে এই স্কিমের লক্ষ্যমাত্রা পূরণে সবরকমের চেষ্টা চলছে৷


স্মিতা মল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রেরণায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব একই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাইছেন৷ কারণ, সরকারি চাকরির সুযোগ যেখানে কম সেখানে কর্মসংস্থানের প্রশ্ণে বেকারদের দক্ষতা বৃদ্ধি খুবই প্রয়োজন৷ তাই, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় বেকারদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷


স্মিতা মল এমএস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালে এই প্রকল্পটি চালু করেছিলেন৷ কিন্তু, কাজ শুরু হয়েছিল ২০১৭ সালে৷ সারা দেশের সাথে ত্রিপুরায়ও ২০১৭ সালে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়৷ তাঁর কথায়, এই যোজনায় ত্রিপুরায় ২৯টি প্রশিক্ষণ সংস্থা নথিভুক্ত হয়৷ সেই মোতাবেক তাদের ৪৩টি বিষয়ে ২২টি সেক্টরে প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল৷ বর্তমানে ত্রিপুরায় ৪৮টি স্মার্ট ট্রেনিং সেন্টারে ২৭ হাজার ৯৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে৷
তাঁর বক্তব্য, প্রথমে ৩৬ হাজার ৮৭৫ জনকে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল৷ কিন্তু কর্মক্ষমতার ভিত্তিতে সারা দেশেই পুনঃসংশোধনের পর লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়া হয়৷ তিনি বলেন, ত্রিপুরায় ২৮ হাজার ৯৬০ জনকে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷


তিনি জানান, কাপড় তৈরি, রবার শিল্প, টেইলারিং, সেলাই মেশিন চালানো, বিউটিশিয়ান-সহ মোট ৪৩টি ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ত্রিপুরায়৷ মূলত, বেকারদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাঁদের কর্মসংস্থান সুনিশ্চিতের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাতে, ত্রিপুরায় এখন পর্যন্ত ৬ হাজার ৮১ জনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে৷ পাশাপাশি, ১ হাজার ১৬ জনের প্রশিক্ষণ অন্তিম পর্যায়ে রয়েছে৷ তাঁর কথায়, প্রশিক্ষণ সমাপ্ত হওয়ার পর এখন পর্যন্ত ত্রিপুরায় ১ হাজার ১৬ জনের কর্মসংস্থান হয়েছে৷ তাঁরা বিভিন্ন ক্ষেত্রে অর্থ উপার্জন করছেন৷ বাকি ৫ হাজার ৬৫ জনেরও কর্মসংস্থান খুব শীঘ্রই সুনিশ্চিত হবে৷


তিনি জানান, ন্যূনতম ৬ হাজার টাকা থেকে সবর্োচ্চ ১৪ হাজার টাকা তাঁরা আয় করছেন৷ সাথে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় প্রশিক্ষণ নেওয়ার পর স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে ঋণ পেতে অগ্রাধিকার দেওয়া হয়৷ তাঁর দাবি, ত্রিপুরা সময়ের মধ্যেই এই যোজনায় প্রশিক্ষণের লক্ষ্যমাত্রায় পৌঁছবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top